Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2P2gATk
বিধানসভা নির্বাচন ২০২১: তৃণমূল না BJP, ভোট ময়দানে শেষ হাসি কার? দেখে নিন জ্যোতিষ গণনা https://ift.tt/3vQpKmG
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: যত দিন গড়াচ্ছে আবহাওয়ার পাশাপাশি আরও তেতে উঠছে ভোটের বাংলা। আগামী ২ মে জানা যাবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল। টানা তৃতীয়বারের জন্য কি এ রাজ্যে নিজের রাজ্যপাট বজায় রাখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি এবারে প্রথমবারের জন্য বাংলার মাটিতে সরকার গড়বে বিজেপি? লড়াইয়ে আছে কংগ্রেস ও বাম দলগুলি নিয়ে গঠিত জোটও। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে আরও চারটি রাজ্যে। তবে ঘটনা পরম্পরার তোড়ে গোটা দেশের নজর এবার স্বাভাবিক ভাবেই বঙ্গ রাজনীতির ভোট ময়দানে। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গের বিধানসভায় গত ভোটে ২১১টি আসন দখলে রেখেছিল তৃণমূল কংগ্রেস। তবে এবারের ছবিটা অনেকটাই আলাদা। এবারের ভোটে সরাসরি লড়াই তৃণমূল ও বিজেপির। তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ অনেক নেতাই তাঁর সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গের মাটি দখল করার জন্য এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে বিজেপি। তার আগে আমরা দেখে নিই কী বলছে জ্যোতিষবিদদের গণনা? মোদী না মমতা ২ মে শেষ হাসি কার মুখে দেখা যাবে? পশ্চিমবঙ্গের রাশি হল মিথুন আর এর নক্ষত্রপুঞ্জ হল মৃগশিরা। ২০১১ সালে যখন প্রথমবার বামেদের ৩৪ বছরের দীর্ঘ শাসনের অবসান করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এ রাজ্যের ক্ষমতায় আসে, তখন মিথুন রাশির দশম ঘরে অবস্থান করছিল শনি। সেই সময় বৃহস্পতি মীনের ঘর থেকে মিথুন রাশির দশম ঘরে প্রবেশ করছিল। গ্রহের এই অবস্থান পশ্চিমবঙ্গের শাসক দলে পরিবর্তন নিয়ে আসে। গত বছর থেকেই শনি ও বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে। পশ্চিমবঙ্গের রাশির মিথুনের ওপরেও এই দুটি গ্রহের প্রভাব রয়েছে। তার প্রভাবেই অনেক নাম করা নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। শনি ও বৃহস্পতির যৌথ প্রভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান দুর্বল মনে হচ্ছে। এবার দেখে নেওয়া যাক কী বলছে বঙ্গ বিজেপির প্রধান দীলিপ ঘোষের জন্মছক। দীলিপ ঘোষের জন্ম ১৯৬৪ সালের ১ অগস্ট পশ্চিমবঙ্গের গোপীবল্লভপুরে। বর্তমানে তাঁর ছকে রাহু ও শুক্র খারাপ ভাবে অবস্থান করছে। মঙ্গলের সঙ্গে বিরোধপূর্ণ অবস্থানে রয়েছে রাহু ও শনি। সেই কারণে এই বছর নির্বাচনে দলকে বড় জয় এনে দেওয়া সম্ভবত তাঁর পক্ষে সম্ভব হবে না। তাঁর জন্মছকে লগ্নতে অবস্থান করছে শুক্র। তার প্রভাবে বিজেপির আসন সংখ্যা এ রাজ্যে অনেকটা বাড়লেও মুখ্যমন্ত্রীর আসনে বসা খুব সম্ভবত এবার অধরাই থেকে যাবে দীলিপ ঘোষের জন্য। এবার দেখা যাক কী বলছে তৃণমূল কংগ্রেসের ভাগ্য। ১৯৯৮ সালের ১ জানুয়ারি সকাল ১১টায় স্থাপিত হয় তৃণমূল কংগ্রেস। এই দলের রাশি হল মীন। বৃহস্পতি, মঙ্গল, শুক্র ও চাঁদ একাদশ ঘরে অবস্থান করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে জন্মলগ্ন থেকেই প্রচারের আলোয় এই দল। বাজপেয়ী জমানা ও পরে মনমোহন সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। রাহু ও বৃহস্পতির যুগ্ম প্রভাবে ২০১১-য় তৃণমূল কংগ্রেস প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে। বর্তমানে রাহু ও শুক্রের প্রভাব রয়েছে এই রাজনৈতিক দলের ওপরে। এই দুই গ্রহের প্রভাবে সমস্যা ও বিতর্কের মধ্যে দিয়ে যাবে তৃণমূল। বৃহস্পতি আছে একাদশ স্থানে। শনি ও বৃহস্পতির যোগ ঘটেছে তৃণমূলের জন্মছকে। এই যোগের প্রভাবে খুব সম্ভবত এবারেও ক্ষমতায় ফিরবে তৃণমূল কগ্রেসই। তবে তাদের এই তৃতীয়বারের জন্য ক্ষমতার ফেরা খুব একটা মসৃণ হবে না। অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সম্ভবত পশ্চিমবঙ্গে ফের সরকার গড়বে তৃণমূল। এখানে উল্লেখ করা প্রয়োজন বাম দলগুলির কথাও। ১৯৬৪ সালের ৩১ অক্টোবর মার্কিস্ট কমিউনিস্ট পার্টির স্থাপন, এই হিসেবে এদের রাশি হল কুম্ভ। জন্মছক অনুযায়ী গত ১৬ বছর ধরে মহাদশা চলছে বামেদের। তবে এই বছর মার্চেই তা শেষ হতে চলেছে। শনি, সূর্য ও বুধের প্রভাবে গত দু-দশক ধরে অনেক ওঠাপড়া দেখেছে বামদল। তবে এবারের ভোটে সরকার গড়ার প্রশ্ন না উঠলেও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তাদের ফলাফল আগের থেকে অনেকটাই ভালো হবে। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে তথ্য সৌজন্য:
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2P2gATk
Previous article
Next article

Leave Comments
Post a Comment