বসন্ত আসতেই বাড়ছে তাপমাত্রা, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাও https://ift.tt/2ZxUSYY - MAS News bengali

বসন্ত আসতেই বাড়ছে তাপমাত্রা, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাও https://ift.tt/2ZxUSYY

এই সময় ডিজিটাল ডেস্ক: ফাল্গুনের ১০ পেরোয়নি এখনও। তবে আবহাওয়া বলে দিচ্ছে, বসন্ত এসে গিয়েছে। বাতাসে ঠান্ডার পরশ সে ভাবে নেই। শীতের জামা কাপড়ের প্রয়োজন পড়ছে না খুব একটা। সরস্বতী পুজোর দিন থেকেই এ বছর একপ্রকার বিদায় জানিয়েছে শীত । এবার আসা যাওয়ার মাঝে সময়টুকু! গরম পড়াটা সময়ের অপেক্ষা। অন্তত আবহাওয়া তেমনই আভাস দিচ্ছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ছিল। আর শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে, ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। দিনভর আংশিক মেঘলা আকাশ। সপ্তাহের একদম শেষে বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস এমনটাই। হাওয়া অফিসের এক কর্তা বলছিলেন, পশ্চিমের কিছু জেলায় আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ,পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। এ বছর যদিও বিদায় নিতে গিয়েও থেকে গিয়েছিল শীত। শহর থেকে জেলাবাসীর শীত প্রেমীরা একটু বেশিই শীত উপভোগ করার সুযোগ পেয়েছেন। কিন্ত তখনই বলা হয়েছিল, শীত ক্ষণস্থায়ী। বাস্তবে তাই দেখাও যাচ্ছে। তবে মাঝে মধ্যে ভেলকি দেখিয়েছে শীত। কখন ফিরে এসেছে, আবার কখনও চলে গিয়েও পুরো যায়নি। জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কেমন ? আবহাওয়া দফতর সূত্রে খবর, আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি, বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ১৮.৪ ডিগ্রিতে, ব্যারাকপুরে তাপমাত্রা নেমেছে ১৮.৬ ডিগ্রিতে,বহরমপুরে পারদ নেমেছে ১৮.৬ ডিগ্রিতে, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ১৮.৮ ডিগ্রিতে, ক্যানিংয়ে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি, কাঁথির পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে, কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি, দার্জিলিঙের তাপমাত্রা ৬.৮ ডিগ্রিতে, ডায়মন্ডহারবারে পারদ নেমেছে ১৯.৪ ডিগ্রিতে, দিঘায় তাপমাত্রা ছুঁয়েছে ১৯.৪ ডিগ্রি, দমদমের তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি, হলদিয়ার তাপমাত্রা ১৯ ডিগ্রি, জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ১৫..৪ ডিগ্রি, কালিম্পঙে ৭.৫ ডিগ্রি, কৃষ্ণনগরের ১৭ ডিগ্রি, মালদায় ১৮.৩ ডিগ্রি, মেদিনীপুরে তাপমাত্রা ছুঁয়েছে ১৯.৩ ডিগ্রিতে, পানাগড়ে ১২.২ ডিগ্রি, পুরুলিয়ায় ১৩.১ ডিগ্রি, সল্টলেকে ২০ ডিগ্রি, শিলিগুড়ির তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৮.২ ডিগ্রি। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2NJKECw
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads