Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/386vJtS
কাবুল বিশ্ববিদ্যালয় হামলার মূলচক্রীর মৃত্যুদণ্ড https://ift.tt/38QLFiN
এই সময় ডিজিটাল ডেস্ক: কাবুল বিশ্ববিদ্যালয় হামলা (Kabul University attack)-র মূলচক্রী ( ) মহম্মদ আদিল ()-এর মৃত্যুদণ্ড দিল সে দেশের সুপ্রিম কোর্ট। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রক সূত্রে সুপ্রিম রায়ের কথা জানানো হয়েছে। আফগানিস্তান সুপ্রিম কোর্টের (Afghan Supreme Court) উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা Tolo News জানাচ্ছে, এই মামলায় দোষী সাব্যস্ত আরও পাঁচ জনেরও শাস্তির রায় ঘোষণা করা হয়েছে। বিস্ফোরক পদার্থের সরবারহ ছাড়াও কাবুল হামলায় নানা ভূমিকা নিয়েছিল এই পাঁচ জন। দেশদ্রোহিতা সহ অপরাধের ধরন অনুযায়ী এই পাঁচ জনের নানা মেয়াদের জেল হয়েছে। ২০২০ সালের ২ নভেম্বর কাবুল বিশ্ববিদ্যালয়ে এক হামলায় কমপক্ষে ২২ জন নিহত হন। বিস্ফোরণ জখম হন আরও অন্তত ৪০ জন। দুই বন্দুকবাজ () বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এই হামলা চালিয়েছিল। ছ-ঘণ্টার অভিযানে খতম করা হয় ওই দুই বন্দুকবাজকে। Tolo News-এর রিপোর্ট অনুযায়ী, এই হামলায় নিহত ২২ জনের মধ্যে ১৮ জনই ছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। এই ১৮ জনের মধ্যে আবার ১৬ জনই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির। বাকি ২ জন ছিল আইনের শিক্ষার্থী। নিহতদের মধ্যে ১০ জন ছিলেন ছাত্রী। পড়ুয়াদের বয়স ছিল ২০ থেকে ২৬ এর মধ্যে। আফগান সরকার জানিয়েছিল, সেনার পোশাক পরে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিল ঘাতকরা। কাবুল বিশ্ববিদ্যালয়ে এই হামলার জন্য তালিবানকে দুষেছিলেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) অমরুল্লাহ সলেহ। কিন্তু, তালিবানরা হামলার দায় নিতে অস্বীকার করে। পরে, কাবুল বিশ্ববিদ্যালয়ে বর্বরোচিত এই হামলার দায় নেয় ইসলামিক স্টেট (আইএস)। হামলার দিন (২ নভেম্বর, ২০২০) রাতে এক টেলিগ্রাম বার্তায় এই ইসলামিক জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে হামলার কড়া ভাষায় নিন্দা করেন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি। জঙ্গিদের উদ্দেশে গনি দৃঢ় চিত্তে বলেন, 'এমন কাণ্ডজ্ঞানহীন হামলার প্রতিশোধ আমরা নেবই। নিরীহ পড়ুয়াদের রক্ত ঝরেছে। আমাদের বীর প্রতিরক্ষা ও সুরক্ষা বাহিনী তোমাদের ধাওয়া করবে। যে প্রান্তেই তোমরা লোকানোর চেষ্টা করো, খুঁজে বের করে তোমাদের নিকেশ করা হবে।' এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/386vJtS
Previous article
Next article

Leave Comments
Post a Comment