ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশের একপ্রান্ত, ভোররাতে মৃদুঝাঁকুনি এবার নাসিকে! https://ift.tt/2ZhJX6k - MAS News bengali

ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশের একপ্রান্ত, ভোররাতে মৃদুঝাঁকুনি এবার নাসিকে! https://ift.tt/2ZhJX6k

এই সময় ডিজিটাল ডেস্ক: ভোররাতে ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের একপ্রান্ত। বুধবার ভোর ৪টে ১৭ মিনিটে এই কম্পন অনুভূত হয় মহারাষ্ট্রের নাসিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির সূত্র থেকে জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাসিক থেকে ৯৩ কিমি পশ্চিমে কম্পন অনুভূত হয়। তবে মৃদুকম্পনের ফলে সেভাবে কেউ টের পাননি। তাছাড়া বহু মানুষই সেই সময় ঘুমিয়ে ছিলেন, ফলে অনেকেই ভূ-কম্পন টের পাননি। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। চলতি সপ্তাহে সোমবারই ভূমিকম্পে কেঁপে উঠেছিল মুম্বই। ওই দিন সকাল ৮ টা ৭ মিনিটে কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৫। সূত্রের খবর, মুম্বইয়ের ১০২ কিলোমিটার উত্তরে অবস্থিত ভূমিকম্পের কেন্দ্রস্থল। গত কয়েক দিন বারবার কেঁপে উঠেছে মহারাষ্ট্র। এর আগে গত ৪ সেপ্টেম্বর মহারাষ্ট্রে নাসিকের পশ্চিমে হয়৷ রিখটার স্কেলে এর মাত্রা ৪.০ ছিল ম্যাগনিটিউড। এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম দিনই দু'বার ভূকম্পন অনুভূত হয় মহারাষ্ট্রে। ওই দিন দুপুর ৩টে ৪৭ মিনিট নাগাদ কেঁপে ওঠে এই অঞ্চলটি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.৫। ওই একই দিনে সকাল ৭টা বেজে ১৬ মিনিট নাগাদ মহারাষ্ট্রের সাতারা জেলায় কোয়েনার কাছে ভূকম্পন অনুভূত হয়। আরও পড়ুন: মঙ্গলবার ভোরবেলায় সাধারণ বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে ফের ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীরের কার্গিল-সহ লাদাখ উপত্যকা। এ দিন মাঝারি মাত্রার কম্পন অনভূত হয় কার্গিলের ৪৩৫ কিমি উত্তর-উত্তরপশ্চিম দিকে। ভারতীয় ভূমিকম্প কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে এদিনের তীব্রতা ছিল ৪.৪। ভূপৃষ্ঠ থেকে ৯০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। প্রায় প্রতিদিনই ভারতের কোনও না-কোনও অঞ্চলে কম্পন হচ্ছে। চলতি মাসেই ভূমিকম্পে কেঁপে ওঠে নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। এর আগে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশের উত্তর পূর্ব প্রান্ত। মধ্যরাত ২ টো ২৯ নাগাদ কম্পন অনুভূত হয় মণিপুরের উখরুল এলাকার কাছাকাছি এলাকায়।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। লকডাউনের মধ্যে গত কয়েক মাস ধরেই দেশের নানা প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। কিছুদিন আগেই হিন্দুকুশ পার্বত্য এলাকায় ভুমিকম্প হয়। যার প্রভাব পড়ে দিল্লি, পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের একাংশ। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগরেও অল্প দিনের ব্যবধানে দুই দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। অগস্টের শেষের দিকে অরুণাচল প্রদেশের অনজো এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভোর রাতের আগে ৩ টে ৩৬ নাগাদ এই কম্পন অনুভূত হয়। তখন সকলে ঘুমিয়ে থাকায় কেউ তেমন টের পাননি ভূমিকম্প। ফলে আতঙ্ক তৈরি হয়নি। কদিন আগেই ভূমিকম্পে কেঁপে ওঠে মরুরাজ্য রাজস্থান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫ ম্যাগনিটিউড। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজস্থানের বিকানির থেকে ৬৬৯ কিমি দূরে। ভূপৃষ্ঠ থেকে ৩০ কিমি গভীরে কম্পন প্রথম আঘাত হানে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2Zl9fjJ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads