ফর ভযপস গরম বডব ভগনত জলয় তমল বষটর পরবভস https://ift.tt/tlTYXwm - MAS News bengali

ফর ভযপস গরম বডব ভগনত জলয় তমল বষটর পরবভস https://ift.tt/tlTYXwm

West Bengal Weather Update ফের একবার বাড়ছে তাপমাত্রার পারদ। অস্বস্তি বাড়াচ্ছে গরম এবং আর্দ্রতার আধিক্য। রাজ্যে কবে হবে বৃষ্টিপাত? ঠিক কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?কেমন থাকবে ?কলকাতায় রবিবার সপ্তাহের শেষ দিনে সেভাবে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।গতকাল, অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি এবং রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বোচ্চ ৭৩ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। শহরে তাপমাত্রা জনিত অস্বস্তি বজায় থাকবে। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?খাতায় কলমে বর্ষা প্রবেশ করলেও সেভাবে ভারী বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদদের একাংশের মতে, মৌসুমী বায়ুকে সক্রিয় করার জন্য এই মুহূর্তে কোনও নিম্নচাপ অবস্থান করছে না। আর সেই কারণেই ভারী বৃষ্টিপাতের আপাতত কোনও সম্ভাবনা নেই। আবহাওয়াবিদরা আরও জানাচ্ছেন, জুন মাসে বৃষ্টিপাতের একটা বড় ঘাটতি ছিল। জুলাইমাসে দেশজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাত হবে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছিল মৌসম ভবনের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, মাস যত এগোবে ভোল বদলাবে আবহাওয়ার। রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে তাপমাত্রা সামান্য বাড়বে। সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?একদিকে দক্ষিণবঙ্গে যখন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-এই পাঁচ জেলায় আগামী ৪৮ ঘণ্টা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে পরবর্তী তিন দিন এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। বর্ষার আপডেট…চলতি বছর দেরিতে প্রবেশ করেছে বর্ষা। স্বাভাবিকভাবেই জুন মাসে বৃষ্টিপাত কিছুটা কম হয়েছে। এল নিনো নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। চলতি মাসে অবশ্য স্বাভাবিক হবে বর্ষা, এমনটাই জানিয়েছে মৌসম ভবন।


from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/vKZEW7r
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads