Bengali News
Bengali News Live Today
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/tXMxIiD
মণপর নয় উদবগপরকশ মরকন রষটরদতর নক গলন ন পসনদ কনদরর https://ift.tt/BojAhJI
এই সময়, কলকাতা ও নয়াদিল্লি: দিন কয়েক আগেই ভারতে গণতন্ত্রের হাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রাক্তন ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি জানিয়েছিলেন, ভারতে সংখ্যালঘুদের অধিকার রক্ষার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। যার জেরে দেশ খণ্ডবিখণ্ড হয়ে যেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছিলেন ওবামা। কিছুটা একই সুরে বৃহস্পতিবার কলকাতায় আমেরিকান সেন্টারে ইউএস জানিয়েছেন, যেভাবে মণিপুরে শিশু-সহ বহু মানুষের মৃত্যু হয়েছে, তা শুধু ভারত নয়, সকলের কাছেই গভীর চিন্তার বিষয়। এমনকী, মানবিক দৃষ্টিকোণ থেকে কেন্দ্রীয় সরকারের সম্মতি সাপেক্ষে উপদ্রুত অঞ্চলে শান্তি স্থাপনের চেষ্টায় সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। যদিও এরিকের মন্তব্যে মোটেই খুশি নয় কেন্দ্র। এদিন কলকাতায় সাংবাদিক বৈঠকে মণিপুর ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন এরিক। তিনি বলেন, 'মণিপুরে দ্রুত শান্তিস্থাপনের জন্য প্রার্থনা করছি। আশা করি, দ্রুত শান্তি ফিরে আসবে।' কূটনৈতিক নীতির ঊর্ধ্বে উঠে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখার আবেদনও করেন তিনি।এরপর এদিন বিকেলে নয়াদিল্লিতে বিদেশমন্ত্রকের সাপ্তাহিক ব্রিফিংয়ে ইউএসএ-র বরিষ্ঠ এই কূটনীতিবিদ নিজস্ব ক্ষমতার পরিধি অতিক্রম করে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করেছেন কি না, সেই প্রশ্ন ওঠে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, 'মার্কিন রাষ্ট্রদূত আদৌ এমন কোনও মন্তব্য করেছেন কি না, তা প্রত্যক্ষভাবে আমার নজরে আসেনি৷ তবে আন্তর্জাতিক-কূটনৈতিক নীতি নির্ধারণ সম্পর্কে কিছু সুনির্দিষ্ট বাধ্যবাধকতা আছে। কোনও দেশের রাষ্ট্রদূত, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মতামত পোষণ বা হস্তক্ষেপ করতে অপারগ, যদি না তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁর নিজের দেশের সঙ্গে কূটনৈতিক এবং রাজনৈতিক স্তরে যুক্ত বিষয় হয়। এ জাতীয় কোনও প্রস্তাবকে আমরা আমল দিচ্ছি না।'অরিন্দম অবশ্য এও বলেন, 'উপদ্রুত রাজ্য নিয়ে আমরাও উদ্বিগ্ন। সেখানে শান্তি স্থাপনের জন্য সম্ভাব্য সব রকমের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী ও কেন্দ্রীয় এজেন্সিগুলি। সরকারও সেদিকে সর্বক্ষণ নজর রাখছে।'
from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/tXMxIiD
Previous article
Next article

Leave Comments
Post a Comment