বেসিন-কমোডের পাশেও 'গোপন' সরকারি নথিপত্র! https://ift.tt/Oym412C - MAS News bengali

বেসিন-কমোডের পাশেও 'গোপন' সরকারি নথিপত্র! https://ift.tt/Oym412C

ওয়াশিংটন: আরও বিপাকে ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে দেশের গোপন নথি-লোপাটের যে অভিযোগ উঠেছিল, এ বার কার্যত তার প্রমাণও মিলল হাতেনাতে। শুক্রবারই ট্রাম্পের বিরুদ্ধে প্রায় ৫০ পাতার চার্জশিট পেশ করা হয়েছিল। যাতে বলা হয়েছিল, ২০২১-এর জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার সময়ে প্রায় ৩০০ সরকারি নথি সরিয়েছিলেন ট্রাম্প। প্রতিরক্ষা থেকে সামরিক নথি, এমনকী আমেরিকার অতি-গোপনীয় নিউক্লিয়ার প্রোগ্রামের ‘কনফিডেনশিয়াল’ নথি সরানোরও অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। এ দিন মিলল তার প্রমাণ। ফ্লরিডায় ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-আ-লাগো রিসর্টে তল্লাশি চালিয়ে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ যা পেয়েছে, এ দিন তার এক সেট ছবি প্রকাশ করল খাস মার্কিন বিচার বিভাগ! যাতে দেখা গিয়েছে, ট্রাম্পের বল রুম থেকে শুরু করে স্টোর রুম, গোপন চেম্বার, এমনকী, ঝাঁ চকচকে বাথরুমেও ডাঁই করে রাখা রয়েছে সেই সব গুরুত্বপূর্ণ সরকারি নথি! ট্রাম্প লাগাতার নিজেকে ‘নিরীহ’ বলে দাবি করলেও, নথি-মামলায় এবার তিনি বড় বিপদে পড়তে চলেছেন বলে দাবি ওয়াকিবহাল মহলের। ক্যাপিটল হিলসে হামলায় উস্কানি থেকে শুরু করে পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে বলে ঘুষ, আয়কর জালিয়াতি কিংবা বিচারব্যবস্থার উপর প্রভাব খাটানোর চেষ্টা, কোষাগার-দুর্নীতির মতো একাধিক মামলা খাঁড়ার মতো ঢুলছে ট্রাম্পের উপর। এবার জুড়ল নথি বিতর্ক। বিশেষজ্ঞরা বলছেন, এই ‘অপরাধ’ থেকে ট্রাম্পের নিষ্কৃতি কার্যত অসম্ভব। যে সব নথি কোনও ভাবেই হোয়াইট হাউসের বাইরে যাওয়ার কথা নয়, সে সব তাঁর ফ্লরিডার বাড়িতে গেল কী করে! তল্লাশি অভিযানে নেমে কার্যত ভিরমি খাওয়ার অবস্থা হয় তদন্তকারীদের। বাথরুম তো নয়, যেন আস্ত একখানা অফিসঘর! বেসিনের পাশে বান্ডিল বান্ডিল ফাইল। এমনকী, কমোডের পাশেও থরে থরে সাজানো ‘কনফিডেনশিয়াল’ ফাইল! সমর পরিকল্পনা থেকে শুরু করে অস্ত্র কেনাবেচার চুক্তিপত্র— কী নেই তাতে! তবে ট্রাম্পের বাথরুম থেকে পরমাণু প্রকল্প সংক্রান্ত নথি উদ্ধারেই সিঁদুরে মেঘ দেখছেন গোয়েন্দারা। বিশেষজ্ঞদের দাবি, কোনও ভাবে এ সব নথি শত্রুপক্ষ চিন বা রাশিয়ার হাতে পৌঁছে গেলে আমেরিকা তো বটেই বিপদের আঁচ এসে পড়তে পারে আমেরিতার বন্ধু দেশগুলির উপরেও। চার্জশিটেও সেই আশঙ্কার উল্লেখ রয়েছে। তাতে বলা হয়েছে, হোয়াইট হাউস থেকে এ সব গোপনীয় নথি নিজের বাসভবনে নিয়ে যাওয়ার কোনও অধিকারই ছিল না ট্রাম্পের। আর তা ছাড়া এ তো আর সাধারণ বাসভবন নয়! বিলাসবহুল এই মার-আ-লাগো রিসর্টে ট্রাম্প এর মধ্যে বহুবার অসংখ্য গেস্টদের নিয়ে পার্টি করেছেন। সিআইএ-র দাবি, ১০ হাজারেরও বেশি অতিথি যাতায়াত করেছেন ওই রিসর্টে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/pFjK97d
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads