আলুর দামে স্বস্তি! কম খরচে কিনবেন কী কী? https://ift.tt/4E7jhmN - MAS News bengali

আলুর দামে স্বস্তি! কম খরচে কিনবেন কী কী? https://ift.tt/4E7jhmN

বাজারে সম্প্রতি দাম বেড়েছে একাধিক জিনিসের। বিশেষ করে সবজির দাম বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে ঝিঙে, টমেটোর মতো সবজি। এছাড়া বেগুন উচ্ছের মতো সবজির দামে মোটেই কমতি নেই। সবজি বাজারে গিয়ে পকেটে যে স্বস্তি মিলত তা এখন আর নেই। মন্দের ভালো হিসেবে আলুর দাম অবশ্য নিম্ন-মধ্যবিত্তকে স্বস্তি দিচ্ছে। কারণ এখনও প্রতি কেজি আলুর দাম রয়েছে 16 থেকে 17 টাকা। চন্দ্রমুখী আলুর দাম রয়েছে 23 থেকে 24 টাকা প্রতি কেজি। ঝিঙের দাম প্রতি কেজিতে রয়েছে 70 থেকে 80 টাকা। টমেটোর প্রতি কেজিতে দাম রয়েছে 50 থেকে 60 টাকা। এছাড়া উচ্ছের দাম রয়েছে 50 টাকা। বেগুনের প্রতি কেজিতে দাম রয়েছে 40 থেকে 50 টাকা। বর্তমানে তুলনামূলকভাবে অবশ্য সস্তা পাওয়া যাচ্ছে পটল। প্রতি কেজি পটলের দাম রয়েছে 25 থেকে 30 টাকা। কুমড়োর প্রতি কেজিতে দাম রয়েছে 25 থেকে 30 টাকা। বর্তমানে বাজারে লেবুর প্রতি পিস হিসেবে দাম রয়েছে দু'টাকা। শাকের আঁটির দাম রয়েছে 5 থেকে 10 টাকা। মাছের বাজারেও দাম মোটেই সস্তা নয়। রুই মাছের প্রতি কেজির দাম রয়েছে 200 থেকে 220 টাকা। রুই মাছ কাটা হলে এই দাম রয়েছে 260 থেকে 280 টাকা পর্যন্ত। পাশাপাশি প্রতি কেজি কাতলা বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা হিসেবে। ছোট আকারের ট্যাংরা মাছের দাম রয়েছে প্রতি কেজিতে 400 টাকা। ভেটকি মাছের প্রতি কেজিতে দাম রয়েছে 550 টাকা। এমনকি ভোলা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে সাড়ে 300 থেকে 400 টাকা।তবে সস্তার মাছ যে একেবারেই নেই তা বলা যাচ্ছে না। বাজারে তেলাপিয়া প্রতি কেজিতে দাম রয়েছে 180 থেকে 200 টাকা। ছোট পোনা মাছের দাম রয়েছে 160 থেকে 180 টাকা। আমুদি মাছের প্রতি কেজিতে দাম রয়েছে 150 টাকা। মাংসের দোকানেও দাম রয়েছে চড়া। চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে 220 থেকে 240 টাকা। গোটা মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে 145- 157 টাকা পর্যন্ত। পোলট্রি বিক্রেতাদের বক্তব্য পোলট্রি পালনে খরচ বেড়ে যাওয়াতেই, বিশেষ করে পোলট্রি খাবার খরচ বেড়ে যাওয়াতে প্রতিপালনের খরচ বাড়ছে। স্বাভাবিক ভাবেই বাজারে মুরগির মাংসের দামও আগুন। অন্যদিকে প্রতি কেজি মাটনের দাম রয়েছে 760- 810 টাকা প্রতি কেজি।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/sXNMJ4g
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads