Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/3XREi5W
মাছ-মাংসের সঙ্গে দাম চড়ছে সবজি বাজারেও, সস্তায় কিনবেন কী কী? https://ift.tt/ugOlbYV
শীতকালে কলকাতা-সহ শহরতলি ও জেলায় কমেছিল সবজির দাম। কার্যত রেকর্ড কম দামে মিলছিল নানা সবজি। তখন থেকেই অনেক ক্রেতারা আশঙ্কা করছিলেন শীত মিটলে ফের চড়তে পারে সবজির দাম। কার্যত হলও তাই। ফেব্রুয়ারির শেষ থেকেই বাড়তে শুরু করেছিল নানা ধরনের সবজির দাম। তবে, তুলনামূলক ভাবে এখনও সস্তায় সবজি কেনার সুযোগ রয়েছে। দেখে নেওয়া যাক সোমবারে বাজারে কোন সবজির দাম রয়েছে চড়া ও কোন সবজি সস্তায় মিলছে।প্রথমেই যদি সস্তার সবজি হিসেবে দেখা হয়, এখনও বাজারে আলুর দাম রয়েছে কম। কেজিতে 10 টাকা দরে বিক্রি হচ্ছে আলু। চন্দ্রমুখী আলুর দাম রয়েছে 18- 20 টাকা কেজি। টমেটোও মিলছে কম দামেই। টমেটোর কেজি প্রতি দাম রয়েছে 20 টাকা। বেগুনের কেজি রয়েছে 30 টাকা। সিমের প্রতি কেজি দাম রয়েছে 20 টাকা। কুমড়োর কেজি রয়েছে 30 টাকা।এছাড়া বেশ কিছু সবজির দাম রয়েছে চড়া । ঢ্যাঁড়শের দাম রয়েছে 60- 80 টাকা কেজি, উচ্ছে বিক্রি হচ্ছে 60 টাকা, পটলের কেজি রয়েছে 80 টাকা। একইসঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে এঁচড়ও। প্রতি কেজি এঁচড়ের দাম রয়েছে 50- 60 টাকা। বাজারে নতুন আসা কাঁচা আমের দাম রয়েছে 100 টাকা কেজি।শুধু সবজির বাজার নয়। একইসঙ্গে চড়া দাম রয়েছে মাছ বাজারেও। কাতলা, ভেটকি, পাবদার মতো মাছের গায়ে হাত ছোঁয়াতে পারছেন না নিম্ন-মধ্যবিত্ত। কাতলা কেজি প্রতি বিক্রি হচ্ছে 400 টাকা, ভেটকির দাম রয়েছে 500 টাকা কেজি। পাবদার দাম শুরু হচ্ছে 350 টাকা কেজি থেকে। চিংড়ির দাম রয়েছে কেজিতে 350 টাকা। অন্যদিকে বাজারে মিলছে মজুত থাকা ইলিশও। 500 গ্রাম ইলিশের কেজি প্রতি দাম রয়েছে 700-800 টাকা।অন্যদিকে সস্তায় কেনা যাচ্ছে রুইয়ের মতো মাছ। রুইয়ের কেজি রয়েছে 180- 200 টাকা। পোনা মাছের দাম রয়েছে 150- 160 টাকা কেজি। ছোট ট্যাংরা বিকোচ্ছে 13 টাকা প্রতি 100 গ্রামে।মাংসের দোকানে হাতে ছ্যাঁকা দিচ্ছে মুরগিক মাংসের দাম। রবিবারও 250- 260 টাকা কেজি দরে বিক্রি হয়েছে চিকেন। যা কিনা এই বছরের মধ্যে সবচেয়ে বেশি দাম। গোটা মুরগির কেজি রয়েছে 140- 150 টাকা। তবে, মাটনের দাম বাড়েনি। কিন্তু মাটনের দাম 720 -780 টাকা কেজি হওয়ায় হাত ছোঁয়াতে পারছে না মধ্যবিত্ত।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/3XREi5W
Previous article
Next article

Leave Comments
Post a Comment