শিয়ালদা মেইনে শতাধিক ট্রেন বাতিল, চরমে দুর্ভোগ https://ift.tt/TGXmo0l - MAS News bengali

শিয়ালদা মেইনে শতাধিক ট্রেন বাতিল, চরমে দুর্ভোগ https://ift.tt/TGXmo0l

এই সময়: ভোগান্তি এবং হয়রানির পালা এখনও শেষ হয়নি শিয়ালদহ ডিভিশনে। নৈহাটি ও হালিশহরের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য গত কয়েকদিন ধরে দফায় দফায় লোকাল ট্রেন বাতিল হয়েছে শিয়ালদহ ডিভিশনে। হাওড়া ডিভিশনও এর ব্যতিক্রম নয়। এই ডিভিশনে অবশ্য নন-ইন্টারলকিং নয়, ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। নতুন সপ্তাহেও ট্রেন বাতিলের ওই ধারা অব্যাহত রইল। ফলে যাত্রীদের ভোগান্তিও জারি থাকার আশঙ্কাও রয়েছে পুরোমাত্রায়। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে শিয়ালদহ ডিভিশনে আজ সোমবার এবং আগামীকাল ১৪ মার্চও আপ ও ডাউন মিলিয়ে ১০০-র কাছাকাছি লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নন-ইন্টারলকিংয়ের কাজের প্রভাবে শুধু লোকাল ট্রেন নয়, বাতিল থাকবে দূরপাল্লার ট্রেনও। বেশ কিছু ট্রেনের গতিপথে পরিবর্তন করে ওই ট্রেনগুলোকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এমন পরিস্থিতিতে ট্রেন বাতিলের সিদ্ধান্তে নিত্যযাত্রীদের - বিশেষ করে পরীক্ষার্থীদের উদ্বেগও বাড়ছে। গতকাল রবিবারও শিয়ালদহ ডিভিশনে আপ ও ডাউন মিলিয়ে ৫২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। কিন্তু ছুটির দিন বলে চরম ভোগান্তি এড়িয়ে যেতে পেরেছিলেন সিংহভাগ যাত্রী। কিন্তু আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার তেমন সম্ভাবনা নেই। এই দু'দিন কয়েক লক্ষ যাত্রীকে দুর্ভোগে পড়তে হবে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার আপ লাইনে বাতিল থাকা ২৩টি ট্রেনের মধ্যে রয়েছে - ৩১৬১৩ রানাঘাট, ৪১৩১৩ নৈহাটি, ৩১৪৭১ নৈহাটি, ৩১৪১৫ নৈহাটি, ৩১৩১৯ কল্যাণী সীমান্ত, ৩১৩২৩ কল্যাণী সীমান্ত, ৩১৮২৭ কৃষ্ণনগর, ৩১৪৭১ নৈহাটি, ৩১৪২৭ কৃষ্ণনগর, ৩১৪২৩ নৈহাটি, ৩১৩৩১ কল্যাণী সীমান্ত, ৩১৩৩৩ কল্যাণী সীমান্ত, ৩১৬০১ রানাঘাট, ৩১৪৩৭ নৈহাটি, ৩১৪৩৯ নৈহাটি, ৩১৩৩৭ কল্যাণী সীমান্ত, ৩১৩৩৯ কল্যাণী সীমান্ত, ৩১৮১৩ কৃষ্ণনগর, ৩১১৫১ বর্ধমান, ৩১১১১ কাটোয়া, ৩৭৫২১ ব্যান্ডেল, ৩৭৫৪১ ব্যান্ডেল এবং ৩৭৫৫৫ ব্যান্ডেল লোকাল। এদিন ২২টি বাতিল ডাউন ট্রেনের তালিকায় রয়েছে - ৩১৪১৬ নৈহাটি, ৩১৬০২ রানাঘাট, ৩১৪১৮ নৈহাটি, ৩১৪২০ নৈহাটি, ৩১৩২০ কল্যাণী সীমান্ত, ৩১৩২২ কল্যাণী সীমান্ত, ৩১৮২৪ কৃষ্ণনগর, ৩১৪২৪ কৃষ্ণনগর, ৩১৪৩৮ নৈহাটি, ৩১৩৩০ কল্যাণী সীমান্ত, ৩১৩৩২ কল্যাণী সীমান্ত, ৩১৬৩৪ রানাঘাট, ৩১৪৪০ নৈহাটি, ৩১৪৪৪ নৈহাটি, ৩১৩৩৬ কল্যাণী সীমান্ত, ৩১৫৩৮ শান্তিপুর, ৩১৮০২ কৃষ্ণনগর, ৩১১৫২ বর্ধমান, ৩১১১২ কাটোয়া, ৩৭৫২২ ব্যান্ডেল, ৩৭৫৪২ ব্যান্ডেল এবং ৩৭৫৫৬ ব্যান্ডেল লোকাল। আগামীকাল মঙ্গলবারও শিয়ালদহ ডিভিশনে বহু লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে আপ লাইনে যে ২৩টি লোকাল ট্রেন বাতিল থাকছে সেই তালিকায় রয়েছে - ৩১৬১৩ রানাঘাট, ৪১৩১৩ নৈহাটি, ৩১৪৭১ নৈহাটি, ৩১৪১৫ নৈহাটি, ৩১৩১৯ কল্যাণী সীমান্ত, ৩১৩২৩ কল্যাণী সীমান্ত, ৩১৮২৭ কৃষ্ণনগর, ৩১৪৭১ নৈহাটি, ৩১৪২৭ কৃষ্ণনগর, ৩১৪২৩ নৈহাটি, ৩১৩৩১ কল্যাণী সীমান্ত, ৩১৩৩৩ কল্যাণী সীমান্ত, ৩১৬০১ রানাঘাট, ৩১৪৩৭ নৈহাটি, ৩১৪৩৯ নৈহাটি, ৩১৩৩৭ কল্যাণী সীমান্ত, ৩১৩৩৯ কল্যাণী সীমান্ত, ৩১৮১৩ কৃষ্ণনগর, ৩১১৫১ বর্ধমান, ৩১১১১ কাটোয়া, ৩৭৫২১ ব্যান্ডেল, ৩৭৫৪১ ব্যান্ডেল এবং ৩৭৫৫৫ ব্যান্ডেল লোকাল। এছাড়া মঙ্গলবার ডাউন লাইনেও ২২টি লোকাল ট্রেন বাতিল থাকছে। এই তালিকায় রয়েছে - ৩১৪১৬ নৈহাটি, ৩১৬০৩ রানাঘাট, ৩১৪১৮ নৈহাটি, ৩১৪২০ নৈহাটি, ৩১৩২০ কল্যাণী সীমান্ত, ৩১৩২২ কল্যাণী সীমান্ত, ৩১৮২৪ কৃষ্ণনগর, ৩১৪২৪ কৃষ্ণনগর, ৩১৪৩৮ নৈহাটি, ৩১৩৩০ কল্যাণী সীমান্ত, ৩১৩৩২ কল্যাণী সীমান্ত, ৩১৬৩৪ রানাঘাট, ৩১৪৪০ নৈহাটি, ৩১৪৪৪ নৈহাটি, ৩১৩৩৬ কল্যাণী সীমান্ত, ৩১৫৩৮ শান্তিপুর, ৩১৮০২ কৃষ্ণনগর, ৩১১৫২ বর্ধমান, ৩১১১২ কাটোয়া, ৩৭৫২২ ব্যান্ডেল, ৩৭৫৪২ ব্যান্ডেল এবং ৩৭৫৫৬ ব্যান্ডেল লোকাল। ট্রেন বাতিল এবং যাত্রীদের হয়রানি প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'যাত্রীদের কাছে আমরা আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। নন-ইন্টারলকিংয়ের কাজ সম্পূর্ণ হলে লাইনের ট্রেনের সংখ্যা অন্তত ২৫ শতাংশ বাড়বে। উপকার হবে যাত্রীদেরই।' মঙ্গলবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং ট্রেন বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা যথাসাধ্য চেষ্টা করছি মঙ্গলবারের আগেই কাজটা শেষ করতে। যদি নিতান্তই না করা য়ায় তাহলে ওইদিন গ্যালপিং ট্রেনগুলোকে অল-স্টপেজ করে পরীক্ষার্থীদের সুবিধা করে দেওয়া হবে।'


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/L7WkGBR
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads