পড়ল ক্যাচ একের পর এক বাই রান, কিপার ভরতকে বাদ দেওয়ার দাবি https://ift.tt/dnQqR13 - MAS News bengali

পড়ল ক্যাচ একের পর এক বাই রান, কিপার ভরতকে বাদ দেওয়ার দাবি https://ift.tt/dnQqR13

বর্ডার গাভাসকার ট্রফির অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। অহমেদাবাদ টেস্ট জিততে না পারলে ভারতের পক্ষে বিশ্ব টেস্টে চ্য়াম্পিয়নশিপের ফাইনাল খেলা কঠিন হয়ে যাবে। এই পরিস্থিতিতে একটা ভুলের দাম অনেকটা বেশি হয়ে যাবে। কিন্তু শুরু থেকেই একেরপর এক ভুল দেখা গেল ভারতীয় দলের। যার জেরে চিন্তায় টিম ম্যানেজমেন্ট।এদিন টসে জিতে ভারতকে বোলিং করতে পাঠান অজি অধিনায়ক স্টিভ স্মিথ। অহমেদাবাদের পরিচিত পিচ তৈরি করা হয়েছে এই ম্যাচে। ইন্দোর টেস্টের মত পিচ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে যায়নি টিম ম্যানেজমেন্ট। প্রথম থেকেই তিন স্লিপ বসিয়ে অস্ট্রেলিয়ার উপর চেপে বসতে যায় ভারত। কিন্তু তা কাজে দেয়নি। ম্যাচের প্রথম ওভারে বল করতে আসেন মহম্মদ সামি। প্রথম বলটি হোয়াইড করে সামি। এরপর দ্বিতীয় বলটি ডট হয়। তৃতীয় বলে ১ রান অতিরিক্ত পায় অস্ট্রেলিয়া। এরপর চতুর্থ বলটি যায় কিপারের কাছে ডাইভ দিয়েও তিনি সেটা আটকাতে পারেননি। চার হয়ে যায়। এরপর পঞ্চম বলেও স্লিপে একটি ক্যাচ ওঠে। কিন্তু শুভমান গিলের সামনে বলটি পড়ায় তিনি তা মিস করেন ও সেটি চার হয়ে যায়। ৫.৫ ওভারের সময় ক্যাচ মিস করেন শ্রীকার ভরত। উমেশ যাদবের বলে ৭ রানে ব্যাট করছিলেন ট্রেভিস হেড। সেই সময় উমেশের একটি বাইরের বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগায় হেড। বলটা চলে যায় উইকেটকিপারের হাতে। কিন্তু সহজ ক্যাচ মিচ করেন ভরত। ফলে আউট হওয়া থেকে বেঁচে যান তিনি। যদিও হেডের ইনিংস বেশি লম্বা হয়নি। তিনি ১৫.৩ ওভারের মাথায় রবিচন্দ্রন অশ্বিনের বলে মিড অনের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে বসেন। মিড অনে ফিল্ডিং করা জাদেজা সহজেই ক্যাচটা লুফে নেন। ৪৪ বলে ৩২ রানে প্যাভিলিয়নে ফেরেন ট্রেভিস হেড। তিনি ক্রিজে টিকে গেলে ভারতের জন্য খারাপ খবর ছিল। এছাড়া একাধিকবার তিনি সহজ বল মিস করেন। বল ধরতে গিয়ে বারবার তিনি মিস করেন। যারপর তাঁকে দলে রাখা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যর্থ হওয়া সত্ত্বেও কেন তাঁকে দলে রাখা হচ্ছে তা প্রশ্ন করেন সমর্থকরা। এই নিয়ে চতুর্থ ম্যাচে তিনি দলে। কিন্তু কোনও ইনিংসেই তিনি রান পাননি। শেষ ম্য়াচে তাঁর জায়গায় ঈশান কিষানকে খেলানোর কথাও হলেও তা হয়নি।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/VGJBuh1
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads