ফের বিমানে ধূমপান, হাত-পা বেঁধে আটকে রাখা হল অভিযুক্ত যাত্রীকে https://ift.tt/1T5dSWQ - MAS News bengali

ফের বিমানে ধূমপান, হাত-পা বেঁধে আটকে রাখা হল অভিযুক্ত যাত্রীকে https://ift.tt/1T5dSWQ

ফের একবার বিমানের মধ্যে সিগারেট সেবনের ঘটনায় হুলস্থুল মাঝ আকাশে। বাঙালি তরুণীর পর এবার মার্কিন যুবক। এবারের ঘটনা এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বইমুখী একটি বিমানে (Air India London To Mumbai Flight)। জানা গিয়েছে, উড়ান চলাকালীন বাথরুমে গিয়ে ধূমপান করছিলেন ওই যাত্রী। সেখানেই শেষ নয়, অন্য যাত্রীদের সঙ্গে অভদ্র আচরণও করেন তিনি। ঘটনার জেরে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। সূত্রের খবর, ৩৭ বছর বয়সী রমাকান্ত নামে ওই যুবক ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক। তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের সাহার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। এরপর মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করে। প্রত্যক্ষদর্শী এয়ার ইন্ডিয়ার বিমানের এক ক্রু বলেন, "ওই যাত্রী জোর করে বিমানের দরজা খোলার চেষ্টা করছিলেন। অসংলগ্ন আচরণ করছিলেন তিনি। যাত্রীর ব্যাগে বন্দুকের গুলিও ছিল। তবে বন্দুক পাওয়া যায়নি। বিমানের বাথরুমে গিয়ে তিনি ধূমপান করছিলেন। বাধা দেওয়ায় সহযাত্রীদের সঙ্গে অভদ্র আচরণ শুরু করেন।" মুম্বই পুলিশের তরফে গোটা ঘটনার ব্যাখ্যা দিয়ে জানানো হয়, উড়ান চলাকালীন বিমানের মধ্যে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তড়িঘড়ি ক্রু সদস্যরা ওয়াশরুমে সামনে পৌঁছে দেন। ওয়াশরুমের দরজা খুলতেই দেখা যায় হাতে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছেন রমাকান্ত। কিছুতেই সেই সিগারেট ফেলতে নারাজ ছিলেন তিনি। জোর করে তাঁর হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় ওই সিগারেট। এরকম কোনওমতে তাঁকে আসনে বসানো হয়। অভদ্র আচরণ শুরু করলে ওই যাত্রীর হাত-পা বেঁধে দেওয়া হয়।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/my46aHN
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads