Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/N3ZMb7V
সন্তানকে ফিরে পেতে সোশ্যাল মিডিয়ায় 'জার্মানি বয়কট'-এর ডাক জৈন পরিবারের https://ift.tt/ZlCF07T
১৯ মাস পেরিয়ে গেলেও তাঁদের দু'বছরের মেয়েকে ফেরত দিচ্ছে না জার্মান সরকার। শুধু তাই নয়, জৈন পরিবারের ওই শিশুকে আমিষ খাবার দেওয়া হচ্ছে। আরিহা-ইস্যুতে এবার বিস্ফোরক অভিযোগ করল তার পরিবার। ২০২১-র সেপ্টেম্বর থেকে আরিহাকে হেফাজতে নিয়ে নেয় জার্মান সরকার। তার পর থেকে বহুবার আবেদন করেও সন্তানকে তার মা-বাবার কাছে ফেরত দেওয়া হয়নি। দু'বছর পেরিয়েও মেয়ে ঘরে না ফেরায় সোশাল মিডিয়ায় প্রতিবাদ আন্দোলন শুরু করেছে শিশুটির পরিবার। ও নামে ট্রেন্ডিং তৈরি করে Twitter-এ আন্দোলন চালাচ্ছেন তাঁরা। এদিন ওই দুই ট্রেন্ডিংয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন নেটিজেনদের একাংশ। তাঁদের অভিযোগ, শিশুটিকে যে কেন্দ্রে রাখা হয়েছে, সেখানে তাকে আমিষ খাবার দেওয়া হচ্ছে। উল্লেখ্য, আরিহার মা-বাবা আদতে গুজরাটের বাসিন্দা ও জৈন ধর্মাবলম্বী। তার পরিবারের কেউ আমিষ খাবার খান না। পরিবারের অভিযোগ, জেনে-বুঝেই এই কাজ করছে জার্মান সরকার। এতে তাঁদের ধর্মবিশ্বাসে আঘাত করা হচ্ছে বলেও দাবি করেছেন আরিহার মা-বাবা। পেশায় ইঞ্জিনিয়ার আরিহার বাবা কাজের জন্য জার্মানি গিয়েছিলেন। রাজধানী বার্লিনে পরিবার নিয়ে থাকতেন তিনি। ২০২১-র সেপ্টেম্বরে আরিহার ঠাকুমা ভুলবশত তাকে আঘাত করে ফেলেন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে যান আরিহার মা-বাবা। কিন্তু সেখানেই আরিহার উপর যৌন নির্যাতনের অভিযোগ তোলা হয়। অভিযোগ উঠতেই আরিহাকে মা-বাবার থেকে সরিয়ে নিয়ে যান জার্মান প্রশাসনিক কর্তারা। তাকে একটি হোমে পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের দাবি, ২০২১-র ওই ঘটনার পর একাধিকবার চেষ্টা করেও আরিহাকে আর ফেরত পাওয়া যায়নি। গত বছর এই ইস্যুতে দিল্লির জার্মান দূতাবাসের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান আরিহার পরিবার। সমস্যার কথা ভারতীয় বিদেশমন্ত্রককেও জানিয়েছেন তাঁরা। পরিবারের এক সদস্য জানিয়েছেন, "২০২২-র ফেব্রুয়ারিতেই এই মামলার তদন্ত শেষ হয়ে গিয়েছে। যৌন নির্যাতনের কোনও ঘটনা যে ঘটেনি, তা নিয়ে রিপোর্টও দিয়ে দিয়েছে জার্মান পুলিশ। কিন্তু তা সত্ত্বেও আমাদের মেয়েকে ফের দেওয়া হচ্ছে না।" শুধু তাই নয়, তাঁদের মেয়েকে কোনও জার্মান পরিবারের হাতে দত্তক হিসেবে তুলে দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে বলে অভিযোগ পরিবারের। "আন্তর্জাতিক নিয়ম ভেঙে এই পদক্ষেপ করা হচ্ছে। মা-বাবার থেকে সন্তানকে কেড়ে নেওয়ার যন্ত্রণা যে কতটা, তা কী বুঝতে পারছে না জার্মান সরকার?" প্রশ্ন তুলেছেন পরিবারের এক সদস্য। অন্যদিকে এই ইস্যুতে জার্মান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। দ্রুত সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/N3ZMb7V
Previous article
Next article

Leave Comments
Post a Comment