ফের উত্তপ্ত নন্দীগ্রাম, তৃণমূল কর্মীর বাড়ি সামনে বোমাবাজির অভিযোগ https://ift.tt/z0hWrTF - MAS News bengali

ফের উত্তপ্ত নন্দীগ্রাম, তৃণমূল কর্মীর বাড়ি সামনে বোমাবাজির অভিযোগ https://ift.tt/z0hWrTF

Purba Medinipur News : নন্দীগ্রামের কালীচরণপুরে এক তৃণমূল কর্মীর বাড়ির সামনে , নির্মীয়মান বাড়িতে অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ স্থানীয় বাসিন্দা ও এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত সঞ্জয় দাসের নির্মীয়মান বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তৃণমূল কর্মী সঞ্জয় দাস এই ঘটনার জন্য স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। সঞ্জয় দাস কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় 'প্রতিহিংসা' থেকেই এরকম ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি তাঁর। তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ ( Police Station)। স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত (Kalicharanpur gram panchayat) এলাকার কালীচরণপুরের বাসিন্দা সঞ্জয় দাস। আজ ভোর সাড়ে তিনটে নাগাদ কর্মী সঞ্জয় দাসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তির স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। সঞ্জয় দাসের অভিযোগ, আজ ভোরে সাড়ে তিনটে নাগাদ বাড়ির বাইরে বোমাবাজির এর আওয়াজ শুনতে পাওয়া যায়। বিকট আওয়াজ শুনেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। বাইরে বেরিয়ে দেখেন তাঁদের নতুন নির্মীয়মান মাটির বাড়িতে আগুন জ্বলছে। বিষয়টি দেখেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সকলে। সঙ্গে সঙ্গে এলাকার লোকজনদের চিৎকার করে ডাকেন সঞ্জয় দাস। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করা হয়। যদিও ততক্ষণে পুরো বাড়ির অধিকাংশ অংশই পুড়ে যায়। সঞ্জয় দাস বলেন, "আজ ভোর সাড়ে চারটে নাগাদ আমার স্ত্রী বিকট আওয়াজ শুনে বাইরে এসে দেখেন সামনের নির্মীয়মান বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা স্থানীয় কয়েকজনকে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।" অগ্নিকাণ্ডের সময় তাঁর বাড়ির সামনে থেকে দুই দুষ্কৃতীকে বাইক নিয়ে পালিয়ে যেতে দেখা গিয়েছে বলে দাবি সঞ্জয়ের। ঘটনার তদন্তে নন্দীগ্রাম থানার পুলিশ।তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় নেতা বলেন, "তৃণমূলের আর কোনও কাজ নয়, আমাদের নামে দুর্নাম করা ছাড়া। কোনও পারিবারিক গণ্ডগোলের কারণে এরকম ঘটনা ঘটেছে। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।" অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতা জানান, "শান্ত নন্দীগ্রামকে অশান্ত করতে চাইছে বিজেপি। সঞ্জয় দাসের একমাত্র দোষ সে বিজেপির সঙ্গে ছেড়ে তৃণমূলে এসে নাম লিখিয়েছে। অশান্তি কায়েম করে রাখতে চাইছে বিজেপি। তবে এটা আমরা হতে দেব না।"


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/n4uwkLZ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads