তৃণমূলের হাতছাড়া এগরা সমবায় https://ift.tt/e8kJyD1 - MAS News bengali

তৃণমূলের হাতছাড়া এগরা সমবায় https://ift.tt/e8kJyD1

এই সময়, এগরা: মহিষাদলের তাজপুর সমবায় সমিতির ১২ আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয় পেলেও এগরার নস্করপুর সমবায় সমিতিতে জয় পেল অলিখিত বাম-বিজেপি জোট। নন্দকুমারের পর এগরা সমবায়ে জোটের জয়ে খুশি বিরোধী শিবির। রবিবার এগরার সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের নস্করপুর সমবায় সমিতির নির্বাচন হয়। এই সমবায় সমিতির নির্বাচনে ৯টি আসনে দাঁড়িয়েছিলেনবাম, কংগ্রেস, সমর্থিত প্রার্থীরা। যদিও এই সমবায় সমিতির নির্বাচনে কোনও জোট হয়নি বলে জেলা সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, 'রাজনৈতিক কোনও জোট না হলেও মানুষের জোট হয়েছে। সমবায় নির্বাচন কোনও রাজনৈতিক নির্বাচন নয়। মানুষের জোটের জয় প্রমাণ করে দিয়েছে, পঞ্চায়েতে মানুষ কার পক্ষে রায় দেবে।'অন্য দিকে, মহিষাদলের তাজপুর মনোনয়ন পর্বে এক আসনে জয় পেয়েছিল তৃণমূল সমর্থিত প্রার্থী। রবিবার বাকি ১১টি আসনে নির্বাচন হয়। সব ক'টিতেই জয় পায় তৃণমূল।তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, 'বিক্ষিপ্ত ভাবে দু-একটা সমবায় নির্বাচনে বিরোধীরা জয় পেলেও সমবায়ে তৃণমূলের একের পর এক জয় বলে দিচ্ছে পঞ্চায়েতে আমাদরেই জয় হবে।'


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/BDAsI57
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads