Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/u9eVXSR
আলমারিতে কম্বল-সোয়েটার, রাজ্য থেকে পাততারি গোটাল শীত https://ift.tt/DesloEi
অদ্যই শেষ রজনী। বঙ্গে শীতের (Winter Update) শেষ দিন। বুধবার থেকে ক্রমশই বাড়তে শুরু করবে দিন ও রাতের তাপমাত্রা। গত প্রায় এক দু'সপ্তাহ ধরেই ক্ষণে ক্ষণে ভোলবদল হচ্ছে আবহাওয়ার। এই গরম তো এই ঠান্ডা। পারদের ওঠানামায় () রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এবার তা আরও বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ফেব্রুয়ারি মাসেও মাথার উপর ঘুরছে পাখা। আলিমারিতে তোলা হয়েছে শীত পোশাক।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে আরও দু'দিন। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে জেলার বেশ কিছু অংশে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে।দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টি বা কুয়াশার কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে প্রায় প্রতিটি জেলায়। বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা দু'টোই ক্রমশ বাড়বে। পরবর্তী তিন-চারদিনে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।কলকাতায় কেমন থাকবে আবহাওয়া (Kolkata Weather Update)?
শহরের আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বুধবারই কার্যত শেষবারের মতো হালকা শীতের আমেজ থাকবে শহরে। বৃহস্পতিবার থেকে শীতের আমেজ উধাও হবে। উষ্ণতার দিন শুরু হবে শহরে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ২৭ থেকে ৮৮ শতাংশ।ভিন রাজ্যে আবহাওয়া কেমন থাকবে?
মঙ্গলবার নতুন করে উত্তর পশ্চিম ভারতে ঝঞ্ঝা ঢুকেছে। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতে। বৃষ্টি ও হালকা তুষারপাত হবে কাশ্মীর, গিলগিট, বালিস্থান, লাদাখ ও মুজাফফরাবাদ এলাকায়। হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের অরুণাচলপ্রদেশে। আগামী ২৪ ঘণ্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে উত্তর পশ্চিম ভারতের সমতল এলাকায়। দেশজুড়ে উষ্ণতার ছোঁয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। সারাদেশে ঊর্ধ্বমুখী হবে পারদ। বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা বাড়বে। পরবর্তী দু'তিন দিনে দুই থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। মধ্য ভারতে ও পশ্চিম ভারতে তাপমাত্রা একই থাকবে আগামী কয়েকদিন। আগামী দু'দিনে উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পরে বলে অনুমান আবহাওয়াবিদদের।from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/u9eVXSR
Previous article
Next article

Leave Comments
Post a Comment