পটলের দাম ₹100 পার, মাথায় হাত সাধারণ মানুষের! https://ift.tt/5N0MoZI - MAS News bengali

পটলের দাম ₹100 পার, মাথায় হাত সাধারণ মানুষের! https://ift.tt/5N0MoZI

পটলের দাম শেষ কবে 100 টাকা পার করেছে তা মনে করতে পারছেন না অনেকেই। কিন্তু এবার বাজারে পটলের গায়ে হাত দিলে ছ্যাঁকা লাগছে বেশ ভালো রকমই। কারণ আগুন রয়েছে পটলের দাম। 100-120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পটল। যা দেখে কার্যত বিস্ময়ে হতবাক ক্রেতারা। সাধারণ ভাবে পটলের দাম থাকে, 30-40 টাকা কেজিতে। সেই দাম 3-4 গুণ বেড়ে যাওয়ায় চোখে অন্ধকার দেখছে অনেকেই।সবজির দাম কত?তবে পটলের দাম বাড়লেও অন্য একাধিক সবজির দাম রয়েছে কম। আলুর কেজি রয়েছে 10-12 টাকা। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি 15-20 টাকা দরে। পাশাপাশি কপির দাম কিছুটা বাড়লেও তা এখনও রয়েছে সাধ্যের মধ্যে। ফুলকপির প্রতি পিসের দাম রয়েছে 7-10 টাকা, বাঁধাকপির দাম রয়েছে প্রতি পিস 10-12 টাকা। ওলকপির দাম রয়েছে 20 টাকা। গাজরের দাম রয়েছে প্রতি কেজি 40 টাকা। আদার কেজি রয়েছে 60-70 টাকা। পেঁয়াজের দাম রয়েছে 30 টাকা। পেঁপের দাম রয়েছে প্রতি কেজি 20 টাকা। বেগুনের প্রতি কেজির দাম রয়েছে 40 টাকা। কুমড়োর দাম রয়েছে প্রতি কেজিতে 30-40 টাকা। পাতিলেবুর বর্তমান দাম প্রতি পিস 3 টাকা। মাছ বাজারে দাম চড়া?মাছের বাজারেও দাম রয়েছে চড়া। রুই মাছের প্রতি কেজির দাম রয়েছে 200 টাকা। কাতলা মাছের প্রতি কেজির দাম রয়েছে 350 টাকা। পাবদা মাছের ছোট আকারের দাম রয়েছে কেজি প্রতি 300 টাকা। মাঝারি আকারের ভোলা মাছের দাম রয়েছে 250 টাকা। কই মাছের দাম প্রতি কেজিতে রয়েছে 400 টাকা। পোনা মাছের দাম রয়েছে 140 টাকা। ছোট ট্যাংরার দাম রয়েছে 150 টাকা কেজি। লোটে মাছের কেজি রয়েছে 120 টাকা।ডিমের দাম কত?অন্যদিকে ডিমের দামও বেশ কিছুটা কমেছে। জানুয়ারির শুরুতে ডিমের ট্রে-র দাম ছিল 200 টাকার কাছাকাছি। জোড়া ডিমের দাম ছিল 15 টাকা। কিন্তু বর্তমানে সেই দাম কমেছে অনেকটাই। জোড়া ডিমের দাম রয়েছে 10 টাকা। ডিমের ট্রে-র দাম রয়েছে 150-160 টাকা। মাংসের দাম কত?অন্যদিকে, মাংসের দোকানে চিকেনের দাম রয়েছে 200 টাকা কেজি। পাশাপাশি গোটা মুরগির দাম রয়েছে 140 টাকা কেজি। মাটনের প্রতি কেজির দাম রয়েছে 720 - 770 টাকা কেজি।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/lrw9QiN
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads