Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/wteHXZq
কনকনে ঠান্ডায় চড়া দর চিকেনের, কত বাড়ল দাম? https://ift.tt/zoLQMbu
Kolkata Market Price: শীতের শুরুতেই শহর কলকাতায় যেমন সবজির দর কমতে শুরু করেছিল, তেমনই আশঙ্কা ছিল মাংসের দাম নিয়েও। বিগত কয়েকমাসের মধ্যে কলকাতায় সবজির দামের ক্ষেত্রে ব্যাপক পতন দেখা দিয়েছে। মরশুমি নানা সবজি প্রায় অর্ধেক দামে বিকোচ্ছে। ফুলকপি, বাঁধাকপির মতো সবজি এন্তার সস্তা। পাশাপাশি দাম কমেছে পেঁপে, আলুর মতো বারোমাসি সবজিরও। তবে দর চড়া রয়েছে নতুন আলুর। অন্যদিকে আশঙ্কা সত্যি করে শীতে দাম বেড়েছে চিকেনের। এমনিতেই প্রতি বছর শীতের সময় দাম বাড়ে চিকেনের। এবারও তার ক্ষেত্রে কোনও ব্যতিক্রম আসেনি। কলকাতায় চিকেনের দর রয়েছে চড়া। অন্যদিকে মাছের দামও বেড়েছে অনেকটা। শহর কলকাতায় রুই মাছ ও চিকেনের দাম প্রায় সমতুল্য। এবার দেখে নেওয়া যাক প্রথমেই নজর রাখা যাক সবজির বাজারদরে (Vegetable Price in Kolkata) আলু (পুরনো) - 10 টাকা থেকে 12 টাকা কেজি আলু (নতুন) - 22 টাকা থেকে 24 টাকা কেজি ফুলকপি - জোড়া 8 টাকা থেকে 10 টাকা বাঁধাকপি - জোড়া 14 থেকে 16 টাকা উচ্ছে - 40 টাকা কেজি ওলকপি - 10 টাকা কেজি পেঁয়াজকলি - 35 টাকা থেকে 40 টাকা কেজি গাজর - 40 টাকা কেজি পেঁয়াজ - 30 টাকা কেজি বেগুন - 30 টাকা থেকে 35 টাকা কেজি টমেটো - 25 টাকা থেকে 30 টাকা কেজি কাঁচা টমেটো - 40 টাকা কেজি সিম - 30 টাকা কেজি বরবটি - আঁটি 10 টাকা কড়াইশুঁটি - 40 টাকা থেকে 50 টাকা কেজি পেঁপে - 10 টাকা কেজি লেবু - 2 টাকা পিস পালং শাক - 10 টাকা আঁটি লাল শাক -8 টাকা আঁটি এবার নজর রাখা যাক মাছের বাজারের দিকে (Kolkata Fish Market Price) রুই - 190 টাকা থেকে 220 টাকা কেজি (গোটা) রুই - 220 টাকা থেকে 250 টাকা কেজি (কাটা) কাতলা - 350 টাকা কেজি থেকে তেলাপিয়া - 300 টাকা কেজি ছোট ট্যাংরা - 200 টাকা কেজি ভোলা - 250 টাকা কেজি (মাঝারি আকার) পাবদা - 400 টাকা কেজি থেকে দাম শুরু লোটে - 120 টাকা থেকে 150 টাকা কেজি পারসে - 250 টাকা কেজি গলদা চিংড়ি - 700 টাকা কেজি বাগদা-চিংড়ি - 350 টাকা কেজি এবার দেখে নেওয়া যাক আজকের বাজারে মাংসের দাম (Kolkata Chicken/ Mutton Price) চিকেন - 200 টাকা থেকে 240 টাকা কেজি গোটা মুরগি - 140 টাকা থেকে 145 টাকা কেজি মাটন - 720 টাকা কেজি থেকে 780 টাকা কেজি 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/wteHXZq
Previous article
Next article

Leave Comments
Post a Comment