নেতাজি জয়ন্তীতে উধাও শীত, ক্রমশ বাড়ছে তাপমাত্রা https://ift.tt/YnKzFcI - MAS News bengali

নেতাজি জয়ন্তীতে উধাও শীত, ক্রমশ বাড়ছে তাপমাত্রা https://ift.tt/YnKzFcI

ক্রমশ বাড়ছে বঙ্গের তাপমাত্রার পারদ (Temperature Today)। দিন ও রাতের তাপমাত্রা সোমবার থেকে একটু একটু করে বাড়তে শুরু করেছে। সপ্তাহভর শুষ্কই থাকবে রাজ্যের আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে শীতের আমেজ () কার্যত গায়েব হতে বসেছে। বাড়ছে উষ্ণতা। উষ্ণ নেতাজী জয়ন্তীর () পাশাপাশি সরস্বতী পুজোতেও (Saraswati Puja 2023) থাকবে গরম। কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? শহরে দিনের বেলায় শীতের আমেজ উধাও হয়েছে। নেতাজি জয়ন্তীতেও (Netaji Subhas Chandra Bose Birthday) তেমনই থাকবে আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ থেকে অনেকটা বেড়ে দাঁড়াল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৫ থেকে ৯৪ শতাংশ। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও পারদ ঊর্ধ্বমুখী। জানুয়ারির শেষ সপ্তাহে আর নতুন করে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। জেলায় জেলায় বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। ফলে কনকনে ঠান্ডা অধরাই রয়ে গিয়েছে। কোন জেলায় কত তাপমাত্রা? আসানসোল- ১৩.১ ডিগ্রি সেলসিয়াসবহরমপুর- ১৪ ডিগ্রি সেলসিয়াসবাঁকুড়া- ১৫.১ ডিগ্রি সেলসিয়াসবর্ধমান- ১৫.১ ডিগ্রি সেলসিয়াসকোচবিহার- ৯.১ ডিগ্রি সেলসিয়াসদার্জিলিং (Darjeeling Weather) - ৩ ডিগ্রি সেলসিয়াসডায়মন্ড হারবার- ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসদিঘা (Digha Weather) - ১৭ ডিগ্রি সেলসিয়াসজলপাইগুড়ি- ৯.২ ডিগ্রি সেলসিয়াসকালিম্পং - ৭.৩ ডিগ্রি সেলসিয়াসদমদম- ১৬.২ ডিগ্রি সেলসিয়াসহাওড়া- ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসসল্টলেক- ১৬.৯ ডিগ্রি সেলসিয়াসকৃষ্ণনগর- ১৩.২ ডিগ্রি সেলসিয়াসমালদা- ১৫ ডিগ্রি সেলসিয়াসমেদিনীপুর- ১৬.৭ ডিগ্রি সেলসিয়াসশিলিগুড়ি- ১০.৮ ডিগ্রি সেলসিয়াসশ্রীনিকেতন- ১৪.১ ডিগ্রি সেলসিয়াসসুন্দরবন- ১৫ ডিগ্রি সেলসিয়াস কেমন থাকবে ভিন রাজ্যের আবহাওয়া? উত্তর পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান (Pakistan) এবং আফগানিস্তানের (Afghanistan) উপর। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। এদিকে জম্মু কাশ্মীর (Jammu And Kashmir), লাদাখ (Ladakh), কাশ্মীর ভ্যালি, মুজাফফরাবাদ এবং হিমাচলপ্রদেশে মঙ্গল ও বুধবার প্রবল তুষারপাতের (Snowfall) সম্ভাবনা রয়েছে। শিলা বৃষ্টি সহ দুর্যোগে বিপর্যস্ত হবে উত্তর পশ্চিম ভারত। সোমবার এবং মঙ্গলবার ব্যাপক শিলা বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ এবং হিমাচলপ্রদেশে। মঙ্গলবার প্রচুর শিলাবৃষ্টি হবে উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/5KvhwDU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads