শীতপ্রেমীদের পোয়াবারো, দার্জিলিঙের হাড়কাঁপুনি ঠান্ডা পুরুলিয়াতেই https://ift.tt/R9tykVO - MAS News bengali

শীতপ্রেমীদের পোয়াবারো, দার্জিলিঙের হাড়কাঁপুনি ঠান্ডা পুরুলিয়াতেই https://ift.tt/R9tykVO

বছরশেষে উষ্ণ ডিসেম্বর দেখেছে রাজ্যবাসী। নতুন বছরের শুরুতেই শীতপ্রেমীদের সমস্ত আক্ষেপ যেন মিটে গিয়েছে। রাজ্যে এখন শীতের (Winter In West Bengal) ঝোড়ো ব্যাটিং। যদিও সামান্য বেড়েছে তাপমাত্রা। তবে স্বাভাবিকের থেকে নীচেই রয়েছে পারদ। আর তাই হাড়কাঁপুনি শীত অনুভূত হচ্ছে কলকাতা থেকে জেলা সর্বত্রই। কলকাতার তাপমাত্রা কত (Kolkata )? চলতি শীতের মরশুমে পরপর দু'দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পতন হয়েছে। শনিবার থেকে অবশ্য মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা () ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা খানিক বেড়ে দাঁড়াল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু'তিনদিন ঠান্ডার এই আমেজ বজায় থাকবে কলকাতায়। দার্জিলিঙের তাপমাত্রা (Darjeeling Weather) ছুঁল পুরুলিয়া দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নেমে গিয়েছে। এ দিন দক্ষিণবঙ্গে রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল পুরুলিয়ায়। তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি কম। এবং যা ছুঁয়ে ফেলেছিল দার্জিলিংকে। দার্জিলিং সহ উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার জন্য সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি ছিল। ঠান্ডায় কাঁপছে দিল্লি (Delhi Winter) দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, আগামী দু'সপ্তাহের মধ্যে পরপর পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ও উত্তর পশ্চিম ভারতের উপর দিয়ে যাওয়ার কথা। তার জেরে প্রচুর জলীয় বাষ্প বাতাসে ঢোকায় পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশার দাপট চলবে। ফলে ওই সব রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আরও কমে যাবে। এদিকে, দিল্লির তাপমাত্রা নেমে গিয়েছে ২ .২ ডিগ্রি সেলসিয়াসে। শৈত্যপ্রবাহ চলছে রাজধানীতে।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/bTcOLZQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads