Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/lGF8CA1
কাশ্মীরের বালাকোটে এনকাউন্টার, খতম রাজৌরি হামলায় যুক্ত ২ জঙ্গি https://ift.tt/1BFhnrd
রাজৌরির আপার ডাংরি গ্রামে ঢুকে নির্বিচারে গুলি!আট দিনের মাথায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি। পাক সীমান্তবর্তী বালাকোট (Balakot) এলাকায় সেনা বাহিনীর হোয়াইট নাইট কর্পস ()-এর অভিযান। দুই জঙ্গির মৃত্যুর কথা টুইটারে জানিয়েছে সেনা। এলাকা ঘিরে এখনও চলছে অভিযান। পয়লা জানুয়ারি রাজৌররির () আপার ডাংরি ()গ্রামে স্থানীয় সংখ্যালঘুদের চিহ্নিত করে হামলা চালায় জঙ্গিরা। পরপর তিনটি বাড়ি লক্ষ্য করে চলে নির্বিচারে গুলি। এই ঘটনায় চার জনের মৃত্যু হয়। জঙ্গিদের তাণ্ডবে শোকস্তব্ধ গ্রামে পরের দিনই IED বিস্ফোরণ। পরপর দু দিনে আপার ডাংরি গ্রামে এক শিশুসহ সাত জনের মৃত্যু হয়। এরপরেই উপত্যকার বিভিন্ন এলাকায় জঙ্গিদের খোঁজে শুরু হয় চিরুণি তল্লাশি। খতম রাজৌরি হামলার দুই অভিযুক্ত রাজৌরির আপা ডাংরি গ্রামে জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাত। রবিবার প্রিন্স নামে আরও এক আহতের মৃত্যুর খবর এসে পৌঁছেছে গ্রামে। এই মৃত্যু মিছিলের মাঝেই নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। সেনার হোয়াইট নাইট কর্পস (White Knight Corps) অভিযান সীমান্তবর্তী বালাকোটে। সংবাদ সংস্থা সূত্রে খবর রবিবার সকাল সাতটার পরে পুঞ্চের (Poonch) বালাকোটে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর সেনা পোস্টে কাছে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজ মেলে। এরপরেই শুরু হয় গুলির লড়াই। প্রাণ যায় রাজৌরি হামলায় যুক্ত দুই সন্দেভাজনের। নিয়ন্ত্রণ রেখার কাছে ওই এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তার খোঁজে চলছে অভিযান। আপার ডাংরি গ্রামে হামলার পর জিজ্ঞাসাবাদের জন্য কমপক্ষে ১৮ জন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়। শনিবারই পুলিশ জানায়, ধৃতদের জেরায় বেশ কিছু তথ্য মিলেছে। দ্রুত অভিযুক্তদের খোঁজ মিলবে বলেও জানান পুলিশ কর্তারা। সেই ঘোষণার পর ২৪ ঘণ্টা না কাটতেই খতম দুই জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুসারে ২০২২ সালে সংঘর্ষে ১৭২ জন জঙ্গি নিহত হয়েছে উপত্যকায়। এরমধ্যে ১০৮ জন লস্কর ই তৈরির সদস্য। ৩৫ জন জইশের। গত সপ্তাহেই জম্মুর সিধরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যু হয়। আপার ডাংরি হামলা গত কয়েক মাসে কাশ্মীরি পণ্ডিত, ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের নিশানা করে বারবার হামলা চালিয়েছে জঙ্গিরা। বছরের প্রথম সন্ধেতেই রক্তাক্ত হয় রাজৌরির (Rajouri) আপার ডাংরি (Upper Dangri) গ্রাম। আধার কার্ড দেখে গ্রামবাসীদের পরিচয় জেনে, টার্গেট স্থির করে হামলা চালায় জঙ্গিরা। পরের দিন এক নিহতের বাড়ির কাছে IED বিস্ফোরণে ফের মৃত্যু। এই হামলার জেরে সাত জনের মৃত্যু হয়েছে।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/lGF8CA1
Previous article
Next article

Leave Comments
Post a Comment