Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/OlZyptS
ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা, জমি বিক্রি করে দল গড়লেন আনোয়ার চাচা https://ift.tt/upNmfre
West Bengal News : ফুটবলের (Football) প্রতি অগাধ ভালোবাসা। আর সেই ভালোবাসা থেকেই নিজের জমি বিক্রি করে () তৈরি করলেন বাঁকুড়ার () জয়পুরের আনোয়ার হোসেন মোল্লা ওরফে ফুটবল চাচা। এ এক বিরল নিদর্শন বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি উদ্বুদ্ধ করতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। সাধারণত প্রিয়জনের কঠিন অসুখে চিকিৎসার (Treatment) জন্য প্রচুর টাকা দরকার কিংবা মেয়ের বিয়ে অথবা বোনের বিয়ের জন্য মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তরা জমি জায়গা বিক্রি করে আবার কেউ কেউ ব্যবসা করার জন্য কিংবা গাড়ি কেনার জন্য কখনও কখনও জমি জায়গা বিক্রি করে থাকে। তবে ফুটবল দল তৈরি করার জন্য কেউ জমি জায়গা বিক্রি করেছে এমনটা সাধারণত দেখা যায় না বা শোনাও যায় না। কিন্তু, বাস্তবে এমনটাই ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মুরলীগঞ্জে। খেলা পাগল আনোয়ার চাচা আর এই গ্রামের আনোয়ার চাচা যাকে সকলে ভালোবেসে ফুটবল চাচা বলেই ডাকেন। জয়পুর ব্লকের মুরালিগঞ্জ এ বাড়ি আনোয়ার চাচার। বাঁকুড়া ছাড়াও বিভিন্ন জেলায় ইনি ফুটবল চাচা নামে পরিচিত। ফুটবলের প্রতি ভালোবাসা আর এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে আনোয়ার চাচার অবদান খেলাধুলার জগতে। বিভিন্ন এলাকায় ফুটবল খেলা হলেই তিনি তাঁর দল নিয়ে হাজির হয়ে যান। বিভিন্ন এলাকা থেকে ছেলেদের নিয়ে এসে তাদের থাকা খাওযার ব্যবস্থা করে প্রতিযোগিতায় যোগদান করান এই চাচা। এলাকার আট থেকে আশি সবাই ফুটবল চাচাকে এক নামে চেনেন। তাঁকে ভালোবাসেন সবাই। আনোয়ার হোসেন মোল্লা এলাকার ফুটবল চাচার হাত ধরে তৈরি হওয়া খেলোয়াড়ের সংখ্যাটাও কম নয়। স্থানীয় বাসিন্দা সন্দীপ মাজি বলেন, "চাচাকে আমি বহু বছর ধরেই চিনি। উনি একজন খেলা পাগল মানুষ। এই খেলার জন্যই উনি সর্বশান্ত হয়েছেন। এখনকার প্রজন্ম মোবাইল ছাড়া আর কিছুই বোঝে না। একদিকে যেমন ভালো তেমন খারাপও। আর সেই কারণেই আগামী প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।" কী বলছেন আনোয়ার চাচা? ফুটবলের প্রতি ভালোবাসা প্রসঙ্গে আনোয়ার বলেন, "ছেলেবেলা থেকেই খেলাধুলো নিয়ে থাকতাম। আমার থেকে বয়সে যারা বড় তারা যখন খেলত তাদের পাশে পাশে থাকতাম। সবাই আমাকে খুবই ভালোবাসে। সবাইকে টাকা দিতে পারি না। তবে ফাইনাল হলে কিছু কিছু টাকা দিই। আবার কখনও গাড়ি ভাড়া দিয়ে দিই। সবাই আমাকে খুব ভালোবাসে। সেই কারণেই একমাত্র দলটা করতে পেরেছি।"
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/OlZyptS
Previous article
Next article

Leave Comments
Post a Comment