Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/BCQfaob
তলানিতে অশোধিত তেলের দাম, কলকাতায় পেট্রল-ডিজেল কত? https://ift.tt/qM0KPtG
Crude Oil Price: বিশ্ব বাজারে আরও নামল অশোধিত তেলের দর। বলা চলে চলতি বছরে সবচেয়ে রেকর্ড নীচে নেমে গিয়েছে ক্রুড অয়েলের দর। ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেল প্রতি সোমবার বিকিয়েছে 76 ডলারে। মঙ্গলে আন্তর্জাতিক বাজারে দর চড়লেও রয়েছে 80 ডলারের নীচেই। চলতি বছরে এই প্রথম অশোধিত তেলের দর 76 ডলারে নেমে গিয়েছিল। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার ফলে স্বস্তির নিশ্বাস ফেলছে ভারতীয়রাও। শীঘ্রই জ্বালানির দাম কমার আশা দেখছে কলকাতাবাসীও। যদিও এখন পর্যন্ত দেশীয় বাজারে জ্বালানির দামের কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডলারের বিপরীতে টাকার দুর্বলতার জেরেই দেশীয় বাজারে জ্বালানির দাম কমতে পারছে না। এদিন দেশের কোন মেট্রো শহরে জ্বালানির দাম কত রয়েছে? তা দেখে নেওয়া যাক। কলকাতায় পেট্রল-ডিজেলের দাম (Petrol in Kolkata) শহরে জ্বালানির দাম সস্তা রয়েছে, একথা বলার উপায় নেই। বেশ চড়া দামেই জ্বালানি কিনতে হচ্ছে কলকাতাবাসীকে। টানা 206 দিন শহরে জ্বালানির দামের ক্ষেত্রে কোনও পরিবর্তন আসেনি। কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 106 টাকা 03 পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে 92 টাকা 76 পয়সা। মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Mumbai) দেশের মেট্রো শহরের মধ্যে মুম্বইতে জ্বালানির দাম তুলনামূলক ভাবে সবচেয়ে বেশি। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 106.31 টাকা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে 94.27 টাকা। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Delhi) দেশের রাজধানী শহরে জ্বালানি অপেক্ষাকৃত সস্তা। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 96.72 টাকা। অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের দর রয়েছে 89 টাকার ঘরে। চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Chennai) দেশের দক্ষিণের শহরেও পেট্রল-ডিজেলের দাম রয়েছে চড়া। চেন্নাইতে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 101.94 টাকা। এই শহরে ডিজেলের প্রতি লিটারে দাম রয়েছে 94.24 টাকা। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর। ব্যবসা-বাণিজ্য, আয়কর, শেয়ার বাজার, ছোট ব্যবসা, ভারতীয় রেল, পোস্ট অফিস, ক্রিপ্টোকারেন্সি, ব্যবসার আইডিয়া, বাজেট 2022-23 সংক্রান্ত এমন নানা খবর পেতে পাঠকেরা চোখ রাখুন য়।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/BCQfaob
Previous article
Next article

Leave Comments
Post a Comment