গড়িয়া স্টেশনের কাছে বাড়িতে বিধ্বংসী আগুন, আতঙ্কে এলাকাবাসী https://ift.tt/LZ2hDrT - MAS News bengali

গড়িয়া স্টেশনের কাছে বাড়িতে বিধ্বংসী আগুন, আতঙ্কে এলাকাবাসী https://ift.tt/LZ2hDrT

সপ্তাহের শুরুতেই শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড ()। গড়িয়া স্টেশনের (Garia Station) কাছে তেঁতুলবেড়িয়ে অঞ্চলে একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িটির দোতলা। বসতবাড়ি হলেও সেখানে কোনও বাসিন্দা থাকে না বলে জানা গিয়েছে। ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। যদিও আতঙ্কে আশপাশের বাড়িগুলির বাসিন্দারা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। মই নিয়ে বাইরে থেকে দোতলায় ওঠার চেষ্টা করছেন দমকলকর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই বাড়িটিতে দীর্ঘদিন ধরে কারও বসবাস নেই। তবে বাড়ির ভিতরে চলছিল স্পিকার তৈরির কাজ। কার্যত স্পিকার তৈরির কারখানা হিসেবেই ব্যবহার করা হচ্ছিল তেঁতুলবেড়িয়া অঞ্চলের এই তিন তলা বাড়িটি। সেই কারখানার কোনও যন্ত্রপাতি থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকলকর্মীদের। স্পিকারের একাধিক অংশ উদ্ধার হয়েছে। ডাই হয়ে পড়ে থাকা যন্ত্রপাতিগুলিও দাউ দাউ করে জ্বলতে দেখা যাচ্ছে। আগুনের উৎসস্থলের সন্ধান চালাচ্ছেন দমকলকর্মীরা। এদিকে, কী ভাবে একটি বসতবাড়িকে কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনের অনুমতি নেওয়া ছিল কি না, আদৌ এই স্পিকার কারখানা বেআইনিভাবে চলছিল কি না, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর সাড়ে ৫টা নাগাদ আগুনের লেলিহান শিখা দেখতে পান পথচারীরা। আশপাশের বাড়িগুলি থেকেও পোড়া গন্ধ নাকে আসে। এরপর বাইরে বেরিয়ে আসেন প্রতিবেশীরা। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় তেঁতুলবেড়িয়া অঞ্চলের ওই বাড়িটি। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের পাঁচটি ইঞ্জিন এলেও আগুন নিয়ন্ত্রণে আনতে কার্যত কালঘাম ছুটে গিয়েছে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। আগুনের লেলিহান শিখা এতটাই বেশি ছিল যে বাড়ির ভিতরে প্রথমটায় ঢুকতেই পারছিলেন না দমকলকর্মীরা। দু'ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা। অন্যদিকে, ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে ডোমজুড়ের (Howrah Domjur) নিব্রার কাছে একটি গ্যারেজে গভীর রাতে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় পরপর বেশি কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। গ্যারেজটিতে লরি, ম্যাটাডোর, ছোটা হাতি এবং বেশ কয়েকটি বাইক ছিল। সবকটিই প্রায় ভস্মিভূত হয়ে গিয়েছে বলে খবর। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায় গ্যারেজের পাশের ছাট কাপড়ের গোডাউন, রংয়ের গোডাউন এবং অ্যাসিডের গোডাউনে। স্থানীয় ক্লাবের ছেলেরা রাতে খেলা দেখে বাড়ি ফেরার সময় আগুনের লেলিহান শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা খবর দেয় ডোমজুড় থানায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় ঘন্টা দু'য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই এই আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/RAk0gOD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads