ক্ষমার পরেও থামেনি বিতর্ক! বদরুদ্দিনের বিরুদ্ধে দায়ের FIR https://ift.tt/cK0WpZd - MAS News bengali

ক্ষমার পরেও থামেনি বিতর্ক! বদরুদ্দিনের বিরুদ্ধে দায়ের FIR https://ift.tt/cK0WpZd

বিদ্বেষমূলক মন্তব্যের জেরে এবার FIR দায়ের হল বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে। বিয়ে এবং সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে হিন্দু মহিলাদের উচিত মুসলিমের ‘ফরমুলা’ অনুসরণ করা বলে মন্তব্য করেন তথা দলের প্রধান বদরুদ্দিন আজমল। এই মন্তব্যর পরেই তাঁকে নিশানা করেছেন BJP বিধায়করা। শনিবারই অসমের হাইলাকান্দির নেতাজি চারিওয়ালি এলাকায় আজমলের কুশপুতুল পোড়ায় BJP কর্মীরা। শনিবারই, ধুবুড়ির সাংসদ -এর বিরুদ্ধে দায়ের করা হয়েছে দুটি FIR। Hindu Yuva Chhatra Parishad-র তরফে নগাঁও সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। হাতিগাঁও থানায় FIR দায়ের করে (AJP) এর বড়পেটা শাখা। তাঁদের দাবি, হিন্দু মহিলাদের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন সেইজন্য তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। AJP-র সাধারণ সম্পাদক Govind Gayan চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অসম সরকারকে। তাঁর দাবি, "যদি আজমলকে গ্রেফতার করা না হয়, তাহলে বুঝে নিতে হবে তাঁর সঙ্গে অসম সরকারের গোপন সমঝোতা আছে।" প্রসঙ্গত, শুক্রবার, বদরুদ্দিন আজমল বলেন, "আইন মেনে ১৮ বছরেই মুসলিম মেয়েরা এবং ২১ বছরের ছেলেরা বিয়ে করেন। কিন্তু, হিন্দুরা ৪০ বছরের আগে বিয়ে করেন না। যদিও তার আগে তারা ২-৩টি অবৈধ সম্পর্ক এবং 'স্ত্রী' রাখেন। সেই সময়ে কোন সন্তান হতে দেন না, খরচ বাঁচান। কম বয়সে বিয়ে হওয়ার কারণেই মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হিন্দুদের উচিত বিয়ের ক্ষেত্রে 'মুসলিমদের ফর্মুলা' ব্যবহার করা। কারণ, বাঁজা জমিতে ফসল উৎপাদন হয় না। ভালো ফসল হয় একমাত্র উর্বর জমিতে।" তাঁর এই পরেই শুরু হয় বিতর্ক। শুধুমাত্র BJP নয়, কড়া নিন্দা করা হয় কংগ্রেসের তরফেও। এই ধরনের মন্তব্যের জন্য বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে পুলিশের মামলা দায়ের করা উচিত বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা দেবব্রত সাইকিয়া। অসমের BJP বিধায়ক দিগন্ত কালিতা আজমলকে সতর্ক করে বলেন, "এই ধরনের অপমানজনক কথা হিন্দুরা কোনওমতেই মেনে নেবে না। এই কথা বলে বদরুদ্দিন আজমল আমাদের মা এবং বোনদের অপমান করেছেন। রাজনীতি করতে গিয়ে এত নিচে নামবেন না। নিজের মা-বোনদের বিক্রি করবেন না।" আজমলকে Political Terrorist বলে কটাক্ষ করেন আরেক মন্ত্রী Jayanta Mallabaruah। এনিয়ে তাঁকে আক্রমণ করেছে অসম BJP-র নেতা Sayed Mominul Awal-ও। বদরুদ্দিন আজমলের মন্তব্যের নিন্দা করেছে সেখানের নাগরিক সমাজ। তাঁর ওই মন্তব্য মানতে পারেছেন না সংখ্যালঘুরাও। All Assam Minority Students' Union (AAMSU)-র সভাপতি রেজাউল করিম বলেন, "এই রকম নীচ মন্তব্য করার পরে আমরা কারোর কাছে মুখ দেখাতে পারছি না।" বিতর্কের পরে ক্ষমা চেয়েছেন আজমল। যদিও তাতে বিতর্ক কমেনি।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/tcZ1BMH
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads