কেজিতে 4 টাকা সস্তা আলু, কমল সবজি বাজারের খরচ! https://ift.tt/kzMfbVc - MAS News bengali

কেজিতে 4 টাকা সস্তা আলু, কমল সবজি বাজারের খরচ! https://ift.tt/kzMfbVc

Kolkata Market Price: শীতের মরশুমে সবজির দর প্রতিবারেই কমে। তবে এবার বাজারদর যেভাবে বাড়ছিল, তাতে দাম কমার ক্ষেত্রে শঙ্কা ছিল। যদিও যাবতীয় দুঃশ্চিন্তা কাটিয়ে শহর কলকাতায় সস্তা হয়েছে সবজির দর। শীতের একেবারে শুরু থেকেই সবজি বাজারে কমছে দাম। ফুলকপি থেকে শুরু করে বাঁধাকপি, টমেটো সবকিছুরই দাম কমেছে। তবে সাধারণ বাঙালিকে বিরাট সুবিধা দিয়ে অবশেষে এই মরশুমে কমেছে আলুর দাম। প্রতি কেজি আলু 4 থেকে 5 টাকা সস্তা হয়েছে। যার জেরে সবজি বাজারে বেশ কিছুটা খরচ বাঁচাতে পারছে সাধারণ মানুষ। অন্যদিকে, বাজারে দেখা মিলছে শীতের কড়াইশুঁটির। শুরুর দিকে দাম অনেকটা বেশি থাকলেও বর্তমানে সেই দাম সস্তা হয়েছে। তবে সবজির বাজার সস্তা হলেও মাছ বাজারে কিন্তু রয়েছে আগুন দাম। পাশাপাশি চিকেনের দরও বেড়েছে অনেকটা। দেখে নেওয়া যাক আজকের বাজারদর। প্রথমেই দেখে নেওয়া যাক সবজির বাজারদরে (Vegetable Price in Kolkata) আলু (জ্যোতি) - 24 টাকা থেকে 26 টাকা আলু (চন্দ্রমুখী) - 30 টাকা থেকে 32 টাকা কেজি টমেটোর কেজি প্রতি দাম - 35 টাকা থেকে 40 টাকা। ফুলকপির দাম রয়েছে প্রতি পিস - 10 থেকে 15 টাকা বাঁধাকপির দাম রয়েছে কেজি প্রতি - 15 টাকা থেকে 30 টাকা কেজি পেঁপের দাম রয়েছে কেজি প্রতি - 10 টাকা কড়াইশুঁটি - 70 টাকা থেকে 80 টাকা কেজি পাতিলেবু - 2 টাকা থেকে 3 টাকা প্রতি পিস পেঁয়াজ - 25 টাকা থেকে 35 প্রতি কেজি বেগুন - 30 টাকা থেকে 40 টাকা কেজি বরবটি - 10 টাকা থেকে 20 টাকা বান্ডিল লঙ্কা - 12 টাকা প্রতি 100 গ্রাম কুমড়ো - 30 টাকা থেকে 40 টাকা কেজি পালং শাক - আঁটি 10 থেকে 12 টাকা এবার দেখে নেওয়া যাক আজকের মাছের বাজারদর (Fish Market Rate in Kolkata) রুই মাছ - 200 টাকা থেকে 230 টাকা কেজি (গোটা) কাতলা মাছ - 400 টাকা কেজি থেকে শুরু লোটে মাছ - 100 টাকা কেজি ভেটকি মাছ - 500 টাকা কেজি চিংড়ি (বাগদা) - 450 টাকা কেজি ঢেলা - 300 টাকা কেজি পাবদা মাছ - 450 টাকা কেজি থেকে শুরু এবার দেখে নেওয়া যাক আজকের মাংসের দাম (Kolkata Chicken / mutton Price) চিকেন - 190 টাকা থেকে 210 টাকা কেজি গোটা মুরগি - 120 থেকে 135 টাকা কেজি মাটন - 700 টাকা থেকে 740 টাকা প্রতি কেজি 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/1z3vcNM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads