Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/lwpIoV6
দিল্লিতে সামান্য স্বস্তি, পরপর ২ দিন দূষণ কমায় শিথিল নিষেধাজ্ঞা https://ift.tt/pC86dZs
সপ্তাহের প্রথম কাজের দিনে সামান্য হলেও বায়ু দূষণের ক্ষেত্রে পরিস্থিতি উন্নতি হল নয়াদিল্লির। তবে এখনও অবস্থা যে খুব ভাল তেমনটা নয়। এই নিয়ে পরপর দু’দিন বায়ু দূষণের মাত্রা কম রইল রাজধানীতে। দূষণের মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ট্রাক ও বড় মালবাহী বাড়ি দিল্লিতে ঢোকা বন্ধ রেখেছিল প্রশাসন। সোমবার থেকে ডিজেলচালিত এই গাড়িগুলি দিল্লিতে ঢুকতে পারবে বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। ডিজেল চালিত অন্যান্য ছোট গাড়ির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে পেট্রোল চালিত BS-III এবং ডিজেল চালিত BS-IV গাড়িগুলির ক্ষেত্রে দিল্লি সরকারের জারি করা নিষেধাজ্ঞা আপাতত বলবৎ থাকছে। বায়ু দূষণ কমাতে কী পদক্ষেপ করা যায়, তাই নিয়ে ফের বৈঠকে বসবে দিল্লির কেজরিওয়াল সরকার। গত ৩ নভেম্বর দিল্লিতে বায়ু দূষণের সূচক মাত্রা ছিল ৪৫০। ওই দিন ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছিল গোটা রাজধানী। দূষণের পরিমাণ খুব বেশি ছিল National Capital Region বা দিল্লি NCR-এও। এর পরই দিল্লির অবস্থা ভয়াবহ বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা। Commission for Air Quality Management বা CAQM-র তরফে ‘Severe Plus Zone’-র অন্তর্ভুক্ত করা হয় রাজধানীকে। উল্লেখ্য গত শনিবার থেকে কমতে থাকে বাতাসে বায়ু দূষণের পরিমাণ। শনিবার দূষণের সূচক ছিল ৩৮১। রবিবার আরও কিছুটা উন্নতি হয় পরিস্থিতির। দূষণের সূচক নেমে আসে ৩৩৯-এ। এই অবস্থায় সোমবার CAQM-র আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন পরিবেশমন্ত্রী গোপাল রাই। রবিবার তিনি বলেন, “পরপর ২দিন পরিমাণ কমায় কিছুটা স্বস্তি এসেছে। তবে এখনও বিপদ পুরোপুরি কাটেনি। দূষণের মাত্রা আরও কমিয়ে আনাটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।” সোমবারের বৈঠকের পর বেশ কিছে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। দূষণ কমাতে রাজধানীর পাশাপাশি দিল্লি NCR-এও একই রকমের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন CAQM-র আধিকারিকরা। শীত এলেই প্রায় প্রতি বছর বায়ু দূষণের সমস্যা দেখা যায় দিল্লিতে। দাবি, এর মূল কারণ হল ফসলের গোড়া পুড়িয়ে দেওয়া। শীতের মুখে ফসল তুলে নেন পঞ্জাবের কৃষকরা। এর পরই নতুন করে জমিতে চাষ শুরু করতে ফসলের গোড়া পুড়িয়ে দেন কৃষকরা। সেই ধোঁয়া উড়ে আসে দিল্লিতে। প্রসঙ্গত, বর্তমানে দিল্লির পাশাপাশি পঞ্জাবেও রয়েছে আম আদমি পার্টি বা আপের সরকার। ফলে সমস্যা সমাধানে একসঙ্গে চেষ্টা চালাচ্ছে দুই সরকার।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/lwpIoV6
Previous article
Next article

Leave Comments
Post a Comment