Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/pglrwEk
আরও নামল তাপমাত্রার পারদ, কলকাতায় মরশুমের শীতলতম দিন https://ift.tt/coDyC7x
মরশুমের শীতলতম দিন। একধাক্কায় তিন ডিগ্রি পারদ পতন শহরে। () নামল ১৭ ডিগ্রির কোঠায়। কেবলমাত্র সর্বনিম্ন তাপমাত্রাই নয়, সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম। ফলে ভরপুর শীতের আমেজ অনুভূত হচ্ছে শহরে। চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে নভেম্বরেই বেরিয়ে পড়েছে লেপ-কম্বল-সোয়েটার। ভোরবেলা কুয়াশার চাদরে মোড়া ছিল কলকাতা। তবে বেলা গড়াতেই মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে শহরে। স্বাভাবিকভাবেই খুশি শীতপ্রিয় বাঙালি। কলকাতায় মরশুমের শীতলতল দিন () কলকাতায় দুয়ারে । শুক্রবার পর্যন্ত ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার রাত থেকেই পারদ পতন শুরু হয়েছে কলকাতায় (Kolkata Weather)। কবিবার সকালে ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সোমবার থেকে আরও পারদ পতন হয়ে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাতেও পরিবর্তন এসেছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৩৪ শতাংশ। ফলে পড়া এখন কেবল সময়ের অপেক্ষা তা বলাই বাহুল্য।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/pglrwEk
Previous article
Next article

Leave Comments
Post a Comment