Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/IhsTU3g
কলকাতার তুলনায় দিল্লিতে পেট্রল 10 টাকা সস্তা, মুম্বইয়ে পেট্রলের দাম কত? জেনে নিন https://ift.tt/MlCPEwO
Diesel Price: রাশিয়া থেকে হাঙ্গেরিতে তেল সরবরাহের সময়ে পাইপলাইনে সমস্যা হয়েছিল। যে কারণে অপরিশোধিত তেলের দাম ফের বাড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সেই আশঙ্কা বাস্তবে পরিণতি পায়নি আন্তর্জাতিক বাজারে। কারণ, পাইপলাইনের সমস্যা মিটে গিয়ে আবার স্বাভাবিক তেল সরবরাহ শুরু হয়েছে। প্রসঙ্গত, গত মে মাসে পেট্রল-ডিজেলের উপর থেকে করছাড়ের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই এই ক্ষেত্রে দামের ভারসাম্য বজায় রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে এটাও জানানো হয়েছিল যে, পেট্রল-ডিজেলকে জিএসটি-র আওতায় আনতে তারা তৈরি। তবে রাজ্যগুলির এ ব্যাপারে সম্মতি মিলবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, রাজ্যের রাজস্বের বড় অংশই আসে তেল এবং মদ বিক্রির মাধ্যমে। ফলে পেট্রল-ডিজেলের দাম এবং এদের জিএসটি-র আওতায় আনা নিয়ে ফের সংঘাতের আবহ তৈরি হতে পারে কেন্দ্র-রাজ্যের মধ্যে। এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক আজ, শুক্রবার কলকাতা-সহ দেশের প্রধান শহরগুলিতে পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু কত?— কলকাতায় পেট্রলের লিটার প্রতি দাম 106.03 টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম 92.76 টাকা। দিল্লিতে পেট্রলের লিটার প্রতি দাম 96.72 টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম 89.62 টাকা। চেন্নাইয়ে পেট্রলের লিটার প্রতি দাম 102.63 টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম 94.24 টাকা। মুম্বইয়ে পেট্রলের লিটার প্রতি দাম 106.31 টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম 94.27 টাকা। হায়দরাবাদে পেট্রলের লিটার প্রতি দাম 109.66 টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম 97.82 টাকা। বেঙ্গালুরুতে পেট্রলের লিটার প্রতি দাম 101.94 টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম 87.89 টাকা। জয়পুরে পেট্রলের লিটার প্রতি দাম 109.05 টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম 94.24 টাকা। নয়ডায় পেট্রলের লিটার প্রতি দাম 96.79 টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম 89.96 টাকা। কীভাবে ফোনে পেট্রোল-ডিজেলের দাম দেখবেন ? আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতা অব্যহত।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/IhsTU3g
Previous article
Next article

Leave Comments
Post a Comment