হরেক সবজি মাত্র 10 টাকা, শেষ কবে এত সস্তা সবজি বাজার? https://ift.tt/5SFuzUx - MAS News bengali

হরেক সবজি মাত্র 10 টাকা, শেষ কবে এত সস্তা সবজি বাজার? https://ift.tt/5SFuzUx

Kolkata Market Price Today: শীতের মরশুম শুরুতে কলকাতা ও শহরতলিতে রেকর্ড সস্তা সবজি। শেষ কবে সবজি এত সস্তা ছিল তা মনে করতে পারছেন না অনেকেই। সবজি বিক্রেতারা অবশ্য এই দাম কমাতে শীতের মরশুমকেই কৃতিত্ব দিচ্ছেন। ফলে শীতের শেষের দিকে ফের একবার সবজির দাম বাড়তে পারে। অর্থাৎ সবজির দরে এই স্বস্তি সাময়িক বলেই ধরা হচ্ছে। বাজারে টমেটো, ফুলকপি, বাঁধাকপির মতো মরশুমি থেকে শুরু করে দাম কমেছে আলু, পেঁপেরও। অন্যদিকে সবজি বাজার যেমন সস্তা তেমনই উল্টোদিকে দাম চড়া মাছ বাজারে। ফলে সবজি বাজারে বাঁচানো টাকা খরচ হয়ে যাচ্ছে মাছের বাজারে। এবার দেখে নেওয়া যাক আজকের বাজারদর। কোন মাছ ও সবজির দাম কত? দেখে নেওয়া যাক প্রথমেই নজর রাখা যাক সবজির বাজারদরে (Vegetable Price in Kolkata) আলু (জ্যোতি) - 24 টাকা থেকে 26 টাকা আলু (চন্দ্রমুখী) - 30 টাকা থেকে 32 টাকা কেজি টমেটোর কেজি প্রতি দাম - 40 থেকে 45 টাকা। ফুলকপির দাম রয়েছে প্রতি পিস - 10 থেকে 15 টাকা বাঁধাকপির দাম রয়েছে কেজি প্রতি - 15 টাকা থেকে 30 টাকা কেজি পেঁপের দাম রয়েছে কেজি প্রতি - 10 টাকা পাতিলেবু - 2 টাকা থেকে 3 টাকা প্রতি পিস পেঁয়াজ - 25 টাকা থেকে 35 প্রতি কেজি কুমড়ো - 30 টাকা থেকে 40 টাকা কেজি বেগুন - 40 টাকা থেকে 50 টাকা কেজি লঙ্কা - 12 টাকা প্রতি 100 গ্রাম পালং শাক - আঁটি 10 থেকে 12 টাকা পেঁয়াজকলি - 10 টাকা আঁটি এবার দেখে নেওয়া যাক আজকের মাছের বাজারদর (Fish Price in Kolkata Market) রুই মাছ - 200 টাকা থেকে 230 টাকা কেজি (গোটা) পোনা মাছ - 160 টাকা থেকে ‌190 টাকা কেজি পাবদা মাছ - 450 টাকা কেজি থেকে শুরু কাতলা মাছ - 400 টাকা কেজি থেকে শুরু ভোলা মাছ - 250 টাকা কেজি লোটে মাছ - 100 টাকা কেজি ইলিশ - 1600 টাকা কেজি ঢেলা - 300 টাকা কেজি এবার দেখে নেওয়া যাক আজকের মাংসের দাম (Kolkata Chicken / Mutton Price) চিকেন - 190 টাকা থেকে 210 টাকা কেজি গোটা মুরগি - 120 থেকে 135 টাকা কেজি মাটন - 700 টাকা থেকে 740 টাকা প্রতি 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/KrQ2PJD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads