বিপন্ন অর্থনীতি, স্টেট ব্যাঙ্কের সিদ্ধান্তে এবার ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হবে পাকিস্তানে? https://ift.tt/n7PEYDA - MAS News bengali

বিপন্ন অর্থনীতি, স্টেট ব্যাঙ্কের সিদ্ধান্তে এবার ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হবে পাকিস্তানে? https://ift.tt/n7PEYDA

পাকিস্তানে অব্যাহত টালমাটাল পরিস্থিতি। সম্প্রতি গদি উল্টেছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইম্প্রান খানের ( )। প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসেছেন শেহবাজ শরিফ৷ কিন্তু তাতেও বা সংকট কাটছে কোথায়? দেশের আর্থিক পরিস্থিতি বড় সংকটে৷ অবস্থা এমন হয়েছে যে পাকিস্তানের স্টেট ব্যাঙ্ক ( State Bank of ) ওই দেশের সুদের হার 12.5% করে দিয়েছে। এক ধাক্কায় 250 বেসিস পয়েন্ট বাড়ল সুদের হার৷ তারপরেই অরমাদ গুণছেন দেশের শিল্পপতির একাংশ৷ যেমন পাক চেম্বার অফ কমার্স প্রধান ইরফান ইকবাল শেখ ( Irfan Iqbal Sheikh)। তিনি জানিয়েছেন, পাকিস্তান স্টেট ব্যাঙ্কের ( State Bank of Pakistan) এই সিদ্ধান্তে ধাক্কা আসবে ব্যবসা বাণিজ্যে। বিশেষত পাকিস্তানের রফতানি শিল্পে। পাক চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রিজ ( Pakistan Chamber Of Commerce and Industries) এর প্রধানই শুধু নয়, পাশাপাশি অন্য অনেকেই ব্যাঙ্কের এই সিদ্ধান্তে বেশ অস্বস্তিতে। বিগত কয়েকদিন ধরেই, পাকিস্তানের অর্থনীতি বেশ চাপের মধ্যে রয়েছে৷ একের পর এক সংকট গোটা দেশকে কাবু করে ফেলেছে। দেশে মাত্র পাঁচ দিনের ম্পত পেট্রল-ডিজেল মজবুত ছিল। এছাড়া তীব্র হয়েছিল জলসঙ্কট৷ জলের অভাবে করাচির হাসপাতালে বন্ধ ছিল চিকিৎসা। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি তো রয়েছেই। সব নিয়ে তাই বেশ চাপে গোটা দেশ৷ Read More : পাকিস্তানের ব্যবসায়ীদের এই উদ্বেগের আবার যথাযথ কারণও রয়েছে। পাকিস্তানের প্রতিবেশী দেশগুলোয়, সুদের হার পাকিস্তানের থেকে বেশ কম। মালয়েশিয়ায় সুদের হার 2%। চিনে 3.75%, বাংলাদেশে 5%। সব মিলিয়ে তাই পাকিস্তানের ব্যবসায়ীদের উদ্বেগ বাড়ছে। যদি এই ভাবে সুদের হার বাড়তে থাকে-- সেক্ষেত্রে আগামীদিনে হয়ত ব্যবসায়িক আদানপ্রদানের বিষয়টিই বড় প্রশ্নের মুখ পড়বে দেশের ক্ষেত্রে এমনটা মনে করা হচ্ছে। ঠিক এই ভয়টাই পাচ্ছেন, পাকিস্তানের ব্যবসায়ীরা। একে তো অর্থনীতির হাল বেহাল। তার উপর এই ভাবে সুদের ধাক্কা। তাই সব মিলিয়ে চিন্তায় আছে গোটা দেশ। Read More :


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/7AJzHNX
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads