Bangla News
News in Bengali
এই সময়: Bengali News
কলকাতা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/hpAMlKN
বাড়ি ফেরানোর নামে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ বালুরঘাটে https://ift.tt/3ctheB0
নক্কারজনক ঘটনা বালুরঘাটে (Balurghat)। মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ তার মামার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ করার ঘটনায় এবার চাঞ্চল্য ছড়িয়েছে Dakshin Dinajpur জেলায়। মঙ্গলবার গভীর রাতে Dakshin Dinajpur জেলার Balurghat ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতে ১৬ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ওই কিশোরীর দূর সম্পর্কের মামা। বুধবার সকালে মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়। সঙ্গে সঙ্গে নির্যাতিতার পরিবারের লোকেরা ওই কিশোরীকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে (Balurghat ) চিকিৎসার জন্য ভর্তি করায়। হাসপাতালের পক্ষ থেকে মৌখিকভাবে অভিযোগ পেতেই বুধবার সন্ধ্যায় ঘুঘুডাঙ্গা এলাকা থেকে অভিযুক্ত বিশ্বনাথ মাহাতোকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি জানতে পেরে এদিন রাতে Balurghat থানায় আসেন জেলা পুলিশ সুপার রাহুল দে, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করেন ধৃত ব্যক্তিকে। পরবর্তীকালে Balurghat থানায় অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ নির্যাতিতার চিকিৎসা চলছে Balurghat সুপার স্পেশালিটি হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। সন্ধ্যায় পরিবারের সদস্যরা জানতে পারেন ওই নাবালিকা জন্তীগ্রাম নামে একটি গ্রামে পৌঁছে গিয়েছে। খোঁজ নিয়ে এও জানা যায় জন্তীগ্রামে অভিযুক্ত প্রতিবেশী মামা বিশ্বনাথ মাহাতোও ছিলেন৷ তাঁরা মেয়েকে আনতে যেতে চাইলে অভিযুক্ত মামা ওই কিশোরীকে বাড়ি নিয়ে আসার দায়িত্ব নেন। গভীর রাতে ওই নাবালিকাকে বাড়িতে পৌঁছে দেয় অভিযুক্ত। রাতে কিছু বোঝা না গেলেও, সকাল বেলা উঠে ওই কিশোরী অসুস্থবোধ করতে দেখে তাঁর মা'র সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে ধর্ষণের ঘটনা। চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ পুলিশ দীপাংশু পাহান অভিযুক্তকে খুঁজে বের করেন। ততক্ষণে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পরে Balurghat থানা পুলিশ কর্মীরা অভিযুক্তকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ করার পর সে ধর্ষণের কথা স্বীকার করেন বলে জানা গিয়েছে। এবিষয়ে নির্যাতিতার মা বলেন, "আজ সকালে মেয়ে অসুস্থ হয়ে পড়ায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে৷ এ নিয়ে Balurghat থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।" অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি৷ জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, "অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ একজনকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির চিকিৎসা বালুরঘাট হাসপাতালে চলছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।"
from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/hpAMlKN
Previous article
Next article

Leave Comments
Post a Comment