বাড়বে তাপমাত্রা, কাল থেকে টানা ৩ দিন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা https://ift.tt/X4TADWr9U - MAS News bengali

বাড়বে তাপমাত্রা, কাল থেকে টানা ৩ দিন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা https://ift.tt/X4TADWr9U

এই সময় ডিজিটাল ডেস্ক: চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। কাল থেকে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তুরে হাওয়ার দাপট কমবে। গত কয়েকদিনে হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করতে পেয়েছিল শহরবাসী। কিন্তু, বুধবার বেড়েছে তাপমাত্রার পারদ। এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবারের থেকে বুধবার আরও বাড়বে তাপমাত্রার পারদ, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া? হাওয়া অফিস সূত্রে খবর, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে। বুধবার সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতাও। গতকাল শহর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ। এদিকে বৃহস্পতিবার থেকেই রাজ্যের কিছু জেলাতে হালকা বৃষ্টিপাত শুরু হবে। শুক্রবার এবং শনিবার বাড়বে বৃষ্টিপাত। সরস্বতীপুজোর দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে হতে পারে বৃষ্টিপাত। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। শনিবার সরস্বতীপুজো। একুশেও দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে 'অকাল বর্ষণ' দেখতে হয়েছে সাধারণ মানুষকে। এবার সরস্বতী পুজোতেও আকাশ থাকবে মেঘলা। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আজ উত্তরবঙ্গে হতে পারে বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পংয়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল বৃষ্টি বাড়বে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টিপাত হতে পারে। শুক্র ও শনিবার উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েকদিনে দার্জিলিংয়ের উপরের দিকে হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, প্রশ্ন উঠছে, শীতের কি আর প্রত্যাবর্তন হবে? আবারও কি হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ? জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ঝোড়ো ইনিংস খেলেছিল শীত। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু, এবার ধীরে ধীরে চড়বে তাপমাত্রার পারদ, জানা যাচ্ছে এমনটাই। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/GCmjFSHoc
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads