বিরাট স্বস্তি! লাখের নীচে দেশের কোভিড সংক্রমণ https://ift.tt/bucyG7C - MAS News bengali

বিরাট স্বস্তি! লাখের নীচে দেশের কোভিড সংক্রমণ https://ift.tt/bucyG7C

এই সময় ডিজিটাল ডেস্ক: এবার লাখের নীচে নামল দেশের করোনা সংক্রমণ। এদিন নতুন করে ৮৩ হাজার ৮৭৬ জনের দেহে মিলেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এক লাখ ৯৯ হহাজার ৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যুর সংখ্যা ৮৯৫। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১ লাখ আট হাজার ৯৩৮। রবিবার থেকেই নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। ওইদিন দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন এক লাখ ৭ হাজার ৪৭৪ জন, যা শনিবারের তুলনায় ১৬ শতাংশ কম। এদিন অবধি মোট পাঁচ লাখ দু’ হাজার ৮৭৪ জনের কোভিড মৃত্যু হয়েছে। বর্তমানে পজিটিভিটির যার ৭.২৫ শতাংশ। এখনও পর্যন্ত এক ১৬৯ কোটি ৬৩ লাখ ৮০ হাজার ৭৫৫ জনের দেহে টিকাকরণ সম্পন্ন হয়েছে। এদিকে, রাজ্যের করোনা সংক্রমণ একধাক্কায় হাজারের এর নীচে নেমেছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, ওইদিন করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩৫ জন। হাজারের নীচে নামল রাজ্যের কোভিড গ্রাফ (Covid-19)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩৫ জন এবং করোনা প্রাণ কেড়েছে ৩৪ জনের। এই মুহূর্তে বাংলায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৯৯৪ জন। রাজ্যে বর্তমানে পজিটিভিটি রেট ৩.৩৪ শতাংশ। রাজ্যে এই মুহূর্তে কোভিড সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৭ জন এবং করোনা প্রাণ কেড়েছে ৬ জনের। কলকাতাতে উল্লেখযোগ্যভাবে কমেছে করোনা। সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন। আক্রান্ত কমলেও কলকাতায় কোভিড মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে। দেশের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/wePJVI4
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads