Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/8LeKVk5
লতা মঙ্গেশকরের কোন দুর্বলতার সুযোগ নিয়েছিলেন ওয়াহিদা রহমান! https://ift.tt/4JhwC7T
On : ৬ ফেব্রুয়ারি, ২০২২। শেষ হয়ে গেল এক সোনালি যুগ। চিরবিদায় নিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁকে ঘিরে বহু মানুষের বহু স্মৃতি। তাঁর কাছের মানুষদের মধ্যে ছিলেন কিংবদন্তী অভিনেত্রী ওয়াহিদা রহমান। তাঁর জন্যে একাধিকবাহ প্লেব্যাক যেমন করেছেন , তেমনই ব্যক্তিগত জীবনেও দারুণ সম্পর্ক ছিল তাঁদের। Lata Mangeshkar-এর মৃত্যুর পর একাধিক স্মৃতি যেন ভিড় করে আসে। স্মৃতিমেদুর ETimes –কে দেওয়া একটি সাক্ষাত্কারে বলেন, ‘’ছবির বাইরেও লতা মঙ্গেশকরের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল। একসঙ্গে একাধিক স্টেজ শো করেছি। একবার আমি একটি স্টেজ শোর আয়োজন করেছিলাম বম্বেতে লতাজি আর কিশোর কুমারকে নিয়ে। এরপর আমারিকায় একাধিক স্টেজ শো... নিউ ইয়র্ক, নিউ জার্সি, শিকাগোর মতো একাধিক শহরে। ১৯৭১ সালের পর বাংলাদেশে একটি শোর আয়োজন করার কথা ছিল আমার। লতাজির কাছে গিয়েছিলাম। প্রথমে উনি না বলে দিলেন। টানা ১০ দিন... আমিও ওঁর কাছে বার বার যাই, উনিও নাকোচ করে দেন প্রস্তাব। তারপর ওঁর এক দুর্বলতার কথা জানতে পারি। সিদ্ধান্ত নিই সেই দুর্বলতার সুযোগ নিয়েই ওঁকে বাংলাদেশের শোয়ের জন্য রাজি করাব। লতাজি ভীষণ চকোলেট ভালোবাসতেন। আমি প্রতিদিন প্রচুর চকোলেট পাঠাতে থাকলাম ওঁর বাড়ি। অবশেষে তিনি রাজি হলেন। পরে অবশ্য আমাকে বলেছিলেন, ওয়াহিদা তুমি আমার দুর্বলতা জেনে তার সুযোগ নিলে তো! খুব স্মার্ট তুমি। ওঁর ব্যবহারের উষ্ণতা, ওঁর আন্তরিকতা আমাকে বার বার মুগ্ধ করেছে। ’’ সুরস্রাজ্ঞীর স্মৃতিচারণায় ওয়াহিদা বলেছিলেন, ‘‘খ্যাতির চূড়ায় পৌঁছেও কখনও নিজের গান নিয়ে খুব সিরিয়াস ছিলেন এবং ভীষণ সিনসিয়ার ছিলেন। ওঁর গানের দক্ষতাকে কখনও টেকেন ফর গ্রান্টেড নেননি। কখনও এমন ভাব করেননি যে, ঠিক আছে আমি তো লতা মঙ্গেশকর, গান গেয়ে দেব। বরং যখনই স্টেজে উঠেছেন, তার আগে ব্যাকস্টেজে বসে ঘন্টার পর ঘন্টা রেওয়াজ করেছেন যতক্ষণ না সুর নিয়ে নিশ্চিত হয়েছেন। একবার না, প্রতিবার এমনটাই করতেন। কাজের প্রতি যে নিষ্ঠা তিনি দেখিয়েছেন আজীবন, তাই তাঁকে লতা মঙ্গেশকর করে তুলেছে।’’ ওয়াহিদা রহমান জানান, কোনও গান রেকর্ডিং করার আগে পরিচালককে জিজ্ঞাসা করে নিতেন কোন নায়িকার জন্য প্লেব্যাক করছেন, গানের প্রেক্ষাপট কী? সেই মতো নিজেকে তৈরি করতেন।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/8LeKVk5
Previous article
Next article

Leave Comments
Post a Comment