Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/9oUknv2B3
পোর্টব্লেয়ারে পেট্রল ₹82, আর কলকাতায়? https://ift.tt/IPsUF3maf
এই সময় ডিজিটাল ডেস্ক: একটানা 90 দিন অপরিবর্তিত জ্বালানির দাম। বুধবারও কোনও পরিবর্তন এল না জ্বালানির দরে। এর আগে শেষবার 2021 সালের 4 নভেম্বর জ্বালানির দামে পরিবর্তন করেছিল তেল সংস্থাগুলি। এরপর থেকে দেশজুড়ে জ্বালানির দাম বাড়েনি বা কমেনি। 90 দিন আগে পেট্রলের উপর কেন্দ্র 5 টাকা এবং ডিজেলের উপর 10 টাকা শুল্ক ছাড় দিয়েছিল। এরপরেই একাধিক শহরে লিটার প্রতি 100 টাকায় নেমে এসেছে। শুল্ক কমানোর আগে দেশের বহু শহরে পেট্রলের দাম সেঞ্চুরি পার করে গিয়েছিল। একাধিক শহরে পেট্রল বিক্রি হচ্ছিল 110 টাকার আশেপাশে। তবে শুল্ক কমানোর পরে কমে দাম। এক নজরে দেখে নেওয়া যাক দেশের কোন শহরে পেট্রল-ডিজেল কত দামে বিকোচ্ছে?
- দিল্লিতে বুধবার পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে 95.41 টাকা। আবার রয়েছে প্রতি লিটার 86.67 টাকা।
- কলকাতায় পেট্রলের দাম রয়েছে 104.67 টাকা। অন্যদিকে ডিজেলের দাম রয়েছে প্রতি লিটার 89.79 টাকা। রাজধানী দিল্লিতে কেন্দ্র সরকারের পর রাজ্য সরকারও VAT ছাড় দেওয়ায় পেট্রলের দাম অনেকটা কমেছে। কিন্তু কলকাতায় তেমনটা না হওয়ায় দাম রয়েছে 100-এর উপরেই।
- মুম্বইতে পেট্রলের দাম রয়েছে প্রতি লিটার 109.98 টাকা। পাশাপাশি ডিজেলের দাম রয়েছে 94.14 টাকা প্রতি লিটার।
- চেন্নাইতে পেট্রলের দাম রয়েছে 101.40 টাকা, পাশাপাশি ডিজেলের দাম রয়েছে 91.43 টাকা প্রতি লিটার।
- আন্দামান নিকোবরের পোর্ট-ব্লেয়ারে অবশ্য জ্বালানি অনেকটাই সস্তা। এখানে পেট্রল রয়েছে 82.96 টাকা। অন্যদিকে ডিজেল রয়েছে ডিজেল 77.13 টাকা প্রতি লিটার।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/9oUknv2B3
Previous article
Next article

Leave Comments
Post a Comment