Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3xWgBdu
'...ক্লিভেজ দেখা গেলেই হইচই?' নিজের 'Viral' ছবি দেখেই চটলেন শ্রীলেখা! https://ift.tt/3dmoekc
এই সময় ডিজিটাল ডেস্ক: 'আমার এই বয়সের ক্লিভেজ নিয়ে মানুষের এত উৎসাহ, জানা ছিল না’, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক শ্রীলেখা মিত্র। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অভিনেত্রী। ২৭ সেকেন্ডের ওই রিল ভিডিয়োতে নানা লুকে ধরা দিয়েছিলেন শ্রীলেখা। কখনও অফ হোয়াইট ব্লেজারে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়েছেন। কখনও পিচ রঙের শাড়িটা সামলেছেন অসাধারণ কায়দায়। কখনও আবার জমকালো লেহেঙ্গায় আলগোছে ঠিক করেছেন চুল। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, I definately do my own curves. এক্ষেত্রে #myreligionoflove ব্যবহার করেছিলেন শ্রীলেখা। ওই ভিডিয়ো থেকে একটি ছবি ব্যবহার করে বাংলাদেশের এক পত্রিকা। শ্রীলেখার ইঙ্গিত, কিঞ্চিৎ তীর্যক ভঙ্গিতেই ব্যবহার করা হয়েছিল সেই ছবি। যা দেখে বেজায় চটে গিয়েছিলেন অভিনেত্রী। তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ফেবু ওয়ালেই। শ্রীলেখার ঝাঁঝালো প্রশ্ন, 'এটা কি ভাইরাল হওয়ার মতো কোনও খবর? নিজগুণে যা কিছু অর্জন করেছি, তা নিতে ক'টা খবর করেন আপনারা? ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা বলে যে ছবিটি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল, তা নিয়ে কোনও খবর করেছেন?’ তাঁর সংযোজন, ‘একটু ক্লিভেজ দেখা গেল কী গেল না, অমনি হইহই পড়ে গেল! আমার এই বয়সের ক্লিভেজ নিয়ে মানুষের এত উৎসাহ জানা ছিল না। এতটা যৌন পিপাসু আপনারা?' তিনি মনে করিয়ে দিয়েছেন, 'আর হ্যাঁ, ৪৬ এর থেকে হালকা বেশি বয়স আমার।' যদিও সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ওই ছবিটি Viral। এই সময় ডিজিটাল বিষয়টি যাচাই করেনি। অন্যদিকে, এদিন 'ভালোবাসা ফিকে হয়ে যাওয়া' দম্পতিদের বিশেষ পরামর্শও দিয়েছেন শ্রীলেখা। তাঁর কথায়, 'যেসব দম্পতির ডিভোর্স অথবা সেপারেশন হয়ে গিয়েছে বা হবে, তাঁদের একটা পরামর্শ দিতে চাই। বিশেষত যাঁরা আমাদেরই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাঁদের উদ্দেশ্যে বলছি। নিজেদের ব্যক্তিগত জীবনকে পাবলিক করবেন না।' অভিনেত্রীর পরামর্শ, 'প্রেম হয়ত বিদায় নিয়েছে। কিন্তু একসময়ের পার্টনারকে সর্বসমক্ষে হেয় করবেন না। বরং যে সময়টা দু'জনে ভালো কাটিয়েছেন, সেই সময়ের কথা মনে করুন। সেই সময়টাকে মিথ্যে করে দেবেন না। একসময় যে সম্পর্ক ছিল সেটাকে শ্রদ্ধা করুন। এতে আগামীর পথচলা খানিকটা সহজই হবে। নিজের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি। দিদি বা সতীর্থ হতে এই আবদারটা করতেই পারি। প্লিজ রাখুন। আপনার উন্নতির জন্যই বলছি।' বিয়ের মরশুমেই বহু তারকা দম্পতির সম্পর্ক ভাঙতে শুরু করেছে টলিউডে। কিছুদিন আগেই অনুপম রায় নিজের স্ত্রী প্রিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। শোনা যাচ্ছে, দেবলীনা দত্ত এবং তথাগত মুখোপাধ্যায়ও বিচ্ছেদের পথেই হাঁটছেন। এ প্রসঙ্গে এই সময় ডিজিটালকে দেবলীনা জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে চান তিনি। তবে এই পরিস্থিতিতে শ্রীলেখার পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, বর্তমানে My Religion Of Love হ্যাশট্যাগ শুরু করেছেন শ্রীলেখা। ভালোবাসাই তাঁর ধর্ম সে কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। সমাজে সেই ভালোবাসাই ছড়িয়ে দিতে চান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3xWgBdu
Previous article
Next article

Leave Comments
Post a Comment