Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3DRJQ3C
নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকল ডাম্পার, শিলিগুড়িতে মৃত ৪ https://ift.tt/3p2e2Tq
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল শহর। বোল্ডার বোঝাই একটি ট্রাক উলটে গিয়ে মৃত্যু হল চার জনের। গুরুতর আহত হয়েছেন আরও ছ' জন। এদিন সন্ধ্যায় শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে জলেশ্বরী বাজারের কাছে বোল্ডার বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম রঞ্জন সিংহ(৪৫) ও নরেশ সরকার(৫০)। জানা গিয়েছে, শিলিগুড়ি শহরেরই বাসিন্দা তাঁরা। মৃত বাকি দু'জনের নাম কিংবা পরিচয় এখনও জানা যায়নি। শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁদের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গুরুতর আহত ছ'জন শিলিগুড়ি জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। যাঁর মধ্যে ট্রাক চালক ফলি রায়ও রয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়েই উলটে গিয়েছিল এদিন। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যা আটটা নাগাদ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে জলেশ্বরী বাজারের কাছ দিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল বোল্ডার বোঝাই একটি ট্রাক। হঠাৎ করেই একটি ফলের দোকানে সামনে উলটে যায় ট্রাকটি। ওই ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ফলের দোকানের সামনে থাকা দু'জনের। ট্রাকের নীচে পিষ্ট হয়ে যান আরও কয়েকজন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ। তারপর গুরুতর আহত আট জনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে দু'জনের মৃত্যু হয়। বাকি ছ'জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, পুলিশের তরফে ক্রেন দিয়ে ট্রাকটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3DRJQ3C
Previous article
Next article

Leave Comments
Post a Comment