ভোরে কেঁপে উঠল কলকাতা-বাংলাদেশ, ৩০ সেকেন্ড স্থায়ী হল ভূমিকম্প https://ift.tt/3DWTH89 - MAS News bengali

ভোরে কেঁপে উঠল কলকাতা-বাংলাদেশ, ৩০ সেকেন্ড স্থায়ী হল ভূমিকম্প https://ift.tt/3DWTH89

এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার ভোরে ভূমিকম্প। কেঁপে উঠল শহর কলকাতা। শুধু কলকাতা নয়, উত্তরবঙ্গ, অসম, ত্রিপুরা, মণিপুর এবং বাংলাদেশেও অনুভূত হয় কম্পন। ভারত মায়ানমার সীমান্ত এদিন ভূমিকম্প হয়। আফটার শকে কেঁপে ওঠে কলকাতা, বাংলাদেশ সহ একাধিক রাজ্য। এদিন ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ কেঁপে উঠে তিলোত্তমা। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, এদিন ভোরে কম্পন অনুভূত হয় ৩০ সেকেন্ডে জন্য। ভূমিকম্পের উৎস মিজোরামের থানজাউল থেকে ৭৩ কিলোমিটাপ দক্ষিণ-পূর্বে। মাটির ১২ কিলোমিটার গভীরে অনুভূত হয় কম্পন। শুধু কলকাতা নয়, কেঁপে উঠেছে ওপার বাংলাও। কম্পনের তীব্রতা ছিল ৬.১। কম্পন অনুভূত হওয়ার পরেই মিজোরামের এক নেটিজেন লেখেন, 'এটি দীর্ঘতম ভূকম্প যা আমি অনুভব করেছি।' এদিকে কেঁপে ওঠে ওপার বাংলাও। জানা গিয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টোগ্রাম সহ একাধিক জায়গায় কম্পন অভুভূত হয়েছে। শীতের সকালে ভোরের বেলা ঘুমিয়ে ছিল বাঙালি। এরই মধ্যে দুলে উঠল খাট। যদিও কিছুক্ষণের মধ্যেই অবশ্য থেমে যায় কম্পন। এরপরেই নেটিজেনরা নিজেদের মন্তব্যে ভরিয়ে দেন সোশ্যাল মিডিয়া। এক নেটিজেন লিখেছেন, 'এই মাত্র ভূমিকম্প হল।' অন্যদিকে, শুধু কলকাতা নয়,একাধিক জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে নেটমাধ্যমে দাবি করা হচ্ছে। যদিও সেই চিত্র এখনও স্পষ্ট নয়। হাওড়া, হুগলির একাংশও কম্পনে দুলে উঠেছিল বলে খবর। কম্পনের তীব্রতা ৬.১ । অর্থাৎ তা অত্যন্ত শক্তিশালী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, এই কম্পন তীব্র ছিল। তবে এখনওপর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর সামনে আসেনি।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HU53fD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads