উদ্বেগ বাড়িয়ে ফের ঊর্ধ্বমুখী কোভিড, এক লাফে ১৫ শতাংশ বাড়ল সংক্রমণ-মৃত্যু https://ift.tt/3DnUZZK - MAS News bengali

উদ্বেগ বাড়িয়ে ফের ঊর্ধ্বমুখী কোভিড, এক লাফে ১৫ শতাংশ বাড়ল সংক্রমণ-মৃত্যু https://ift.tt/3DnUZZK

এই সময় ডিজিটাল ডেস্ক: আবারও উদ্বেগ বাড়িয়ে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। মঙ্গলবারের থেকে একলাফে দৈনিক সংক্রমণ বাড়ল ১৫ শতাংশ। সপ্তাহের শুরুর স্বস্তি দিন এগোতেই উধাও। আবারও দৈনিক সংক্রমণ ১০ হাজার পার। উৎকণ্ঠা বাড়িয়ে বাড়ল দৈনিক কোভিড মৃত্যুও। একমাত্র আশার আলো সক্রিয় করোনা রোগীর সংখ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, বুধবার দেশে দৈনিক করোনা আক্রান্তের ফের একলাফে বেড়ে দাঁড়াল ১০, ১৯৭জন । সুস্থ হয়েছেন ১২ হাজার ১৩৪ জন। কোভিড মৃত্যুর সংখ্যা একলাফে ফের বেড়ে হল ৩০১। এদিনের হিসেব অনুযায়ী, বর্তমানে সারা দেশে মোট কোভিড আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার ০৫৩ জন। আজ অবধি সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮৯০ জন। মোট মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ১৫৩। বুধবার দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৫৫৫ জন। যা গত ৫২৭ দিনে সর্বনিম্ন। তবে কমেছে দৈনিক সুস্থতার হার। ৪৪দিন পরে সুস্থতার হার কমল ২ শতাংশ।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3Hu7NQF
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads