Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nvhWEy
যৌন কেলেঙ্কারি বিতর্ক! পদত্যাগ অজি অধিনায়ক পেইনের https://ift.tt/3DMEDdr
এই সময় ডিজিটাল ডেস্ক: অ্যাশজের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার। দলের টেস্টে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন টিম পেইন। তাঁর বিরুদ্ধে সহকর্মীকে আপত্তিজনক মেসেজ ও ছবি পাঠানোর অভিযোগ ওঠান তিনি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। হোবার্টে এক সাংবাদিক বৈঠক করে তাঁর সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি। তবে অধিনায়ক না থাকলেও তিনি অ্যাশেজ খেলবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সম্প্রতি একটি তদন্ত করা হয়। মূলত আপত্তিকর ছবি ও মেসেজ পাঠানোর অভিযোগ পেয়েই তদন্তে নামে ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্প্রতি সেই তদন্তের রিপোর্ট পেশ করে। রিপোর্টে বলা হয়, ক্রিকেট তাসমানিয়ার মহিলা কর্মীকে আপত্তিকর ছবি পাঠিয়েছিলেন টিম পেইন। রিপোর্টে লেখা হয়, অভিযোগকারী মহিলাকে টিম পেইন যৌন মন্তব্য ছাড়াও তাঁর যৌনাঙ্গের ছবি পাঠিয়েছিলেন। অভিযোগে দোষী প্রমাণিত হওয়ার পরেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন পেইন। তিনি একটি সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল আমার জন্য। আমার পরিবার ও ক্রিকেটের কাছেও কঠিন এটা। আমি এই ঘটনার জন্য অনুতপ্ত। আমি স্ত্রী ও পরিবারের সঙ্গে কথা বলেছি এই ঘটনা নিয়ে ও তাদের কাছ থেকে সমর্থন ও ক্ষমা চেয়েছি।’ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বীকার করে তিনি বলেন, ‘কয়েকবছর আগে আমি আমার প্রাক্তন সহকর্মীর সঙ্গে কয়েকটি টেক্সট মেসেজ করেছিলাম। সেই সময় ক্রিকেট অস্ট্রেলিয়া সেই মেসেজগুলো নিয়ে তদন্ত শুরু করে। আমি পুরো সহযোগিতা করেছিলাম। ক্রিকেট তাসমানিয়াও একই সময়ে তদন্ত শুরু করে। দেখা যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার কোড অফ কন্ডাক্ট ভাঙেনি সেটা। কিন্তু, আমি এখনও সেই ঘটনার জন্য অনুতপ্ত। আমি এখন এসব ভুলে দল নিয়ে ভাবতে চাই। গত তিন থেকে চারবছর আমি দলকে কী দিয়েছি তা নিয়ে ভাবতে চাই। আমার জন্য ক্রিকেটের কোনও ক্ষতি হয়ে থাকলে তারজন্য ক্ষমাপ্রার্থী। আমি চাই না এরকম একটা অভিযোগ সামনে আসার পর আমি দলের নেতা থাকি। কিন্তু, অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হওয়া গর্বের। আমি সেখান থেকে সরে দাঁড়ালাম।' টিম পেইনের পর কে নেতা হবেন তা এখনও ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাশেজ।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nvhWEy
Previous article
Next article

Leave Comments
Post a Comment