পরনে স্লিভলেস কুর্তি, ব্যালকনিতে 'মানিকে মাগে হিঠে'তে কোমর দোলালেন শ্রীলেখা https://ift.tt/3cj6d5W - MAS News bengali

পরনে স্লিভলেস কুর্তি, ব্যালকনিতে 'মানিকে মাগে হিঠে'তে কোমর দোলালেন শ্রীলেখা https://ift.tt/3cj6d5W

এই সময় ডিজিটাল ডেস্ক: এবার '' গানের সঙ্গে কোমর দোলালেন শ্রীলেখা মিত্র। সিংহলি পপ তারকা ইয়োহানি ডি-সিলভার গাওয়া গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই বঙ্গ সুন্দরী। নিজের নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, 'কথা কিন্তু রাখলাম'। ইতিমধ্যেই এই নাচ দেখে মোহিত হয়েছেন শ্রীলেখা ভক্তরা। নিজের ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করেছেন নায়িকা। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে লাল স্লিভলেস কুর্তির সঙ্গে প্রথমে সাদা পলাজো পরেছিলেন নায়িকা। পরে অবশ্য তিনি কালো প্যান্টের সঙ্গে কুর্তিটি ‘ম্যাচ’ করে পরেছিলেন। 'মানিকে মাগে হিঠে...', ইয়োহানির গাওয়া গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন শ্রীলেখা। খোলা আকাশের নীচে সবুজ ঘেরা পরিবেশে আরও মোহময়ী লাগছিল অভিনেত্রীকে। অবশ্য 'মানিকে মাগে হিঠে...'-র ফিউশন মিউজিক বেছে নিয়েছিলেন তিনি। শ্রীলেখার ইনস্টাগ্রামের ওয়ালে ইতিমধ্যেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘এভাবেই ভালো থাকুন।’ বঙ্গ সুন্দরীর এই ভিডিয়োতে ‘ফিদা’ নেটপাড়া। উল্লেখ্য, ইয়োহানি ডি-সিলভার গাওয়া মানিকে মাগে হিঠে গানটি বিপুল জনপ্রিয় হয়েছিল। সিংহলী সুন্দরীর এই গানে মজেছেন বলিউড থেকে আম জনতা। খুব কম তারকাই এই গানের জাদু থেকে নিজেকে বাদ রাখতে পেরেছে। কিন্তু, এর আগে শ্রীলেখাকে মানিকে মাগে হিঠেতে কখনও ছন্দ মেলাতে দেখা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই নায়িকাকে নতুন রূপে দেখে খুশি ভক্তরা। উল্লেখ্য, কিছুদিন আগেই রান্না করার পোস্ট শেয়ার করেছিলেন তিনি। পোষ্যদের জন্য নিজের হাতে রেঁধেছিলেন মেথি চিকেন। সারমেয়দের সন্তানসম ভালোবাসেন শ্রীলেখা। কিন্তু, এই নিয়ে তাঁর আবাসনে বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল। তাঁর আদরের পোষ্য 'নেকু' নাকি কামড়ে দিয়েছিল আবাসনের এক বাসিন্দাকে। এরপরেই আবাসনের বাসিন্দাদের তোপের মুখে পড়তে হয়েছিল নায়িকাকে। সেই ঘটনার বিবরণ দিয়ে লাইভ করেছিলেন শ্রীলেখা। ভেঙে পড়েছিলেন কান্নায় । তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন ইন্ডাস্ট্রির বন্ধুরা। পরের দিন তিনি পোষ্যর সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘নেকুমা একটু কামড়াও তো দেখি, নেকু মা তোমাকে নিয়ে এই রকম বলছে কেন! তুমি এক মিষ্টি মেয়ে। তোমাকে নিয়ে এই রকম বলছে দুষ্টু লোকেরা। একটু কামড়াও নেকুমা’।অবশ্য সেই সমস্ত স্মৃতি মুছে শ্রীলেখা যে নিজের মতো করে ভালো রয়েছেন, তা এই ভিডিয়োতেই স্পষ্ট।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3cfGhrP
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads