Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3kWVPFy
তৃতীয় ঢেউয়ের শঙ্কা কাটছে ধীরে ধীরে, সংক্রমণ-মৃত্যু কমে স্বস্তি দেশে https://ift.tt/3CIm7RQ
এই সময় ডিজিটাল ডেস্ক: এক ধাক্কায় অনেকটা কমল দেশের সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন আট হাজার ৪৮৮ জন। যা নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন কোটি ৪৫ লাখ ১৮ হাজার ৯০১। সুস্থ হয়েছেন ১২ হাজার ৫১০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে কোভিড মৃত্যুর সংখ্যা ২৪৯। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ১৮ হাজার ৪৪৩। যা বিগত ৫৩৪ দিনে সর্বনিম্ন। গত মার্চ মাসের পর আবারও ব্যাপক হারে কমল অ্যাকটিভ কেসের সংখ্যা। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৪৮৮। যা গতকালের থেকে ১৮৬ বেশি। এই সময়ে নতুন করে করোনা প্রাণ কেড়েছে ৩১৩ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্ত হয়েছিলেন এক লাখ ২২ হাজার ৭১৪ জন। রবিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৭ জন। শনিবারের তুলনায় খুব সামান্যই বেড়েছে সংক্রমণ। ওইদিন ৭২৫ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এদিনের হিসেব অনুযায়ী, বঙ্গে সর্বমোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ন’ হাজার ৮৪৫। কোভিড মুক্ত হয়েছেন ৭৪৫ জন। যা নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৮২ হাজার ৪৪২ জন। এদিন কোভিড মৃত্যুর সংখ্যা সাত। যা নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৩৮৩। সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা আট হাজার ২০। এদিনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। মৃত্যুর হার ১.২০ শতাংশ। কলকাতাতেই আক্রান্তের সংখ্যা সর্বাধিক ছিল। ওইদিন কলকাতায় করোনা আক্রান্ত হয়েছিলেন ২১৩ জন।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3kWVPFy
Previous article
Next article

Leave Comments
Post a Comment