Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3EHi362
প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় https://ift.tt/2YcyK9K
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রয়াত রবিরঞ্জন চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তিনি জানিয়েছিলেন, এবারের ভোট লড়বেন না। শারীরিক অসুস্থতার কারণেই ওই সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই জানিয়েছিলেন একটি চিঠিতে। ২০১১ সালে তৃণমূল সরকার তৈরি হওয়ার পর থেকেই তিনি মন্ত্রী ছিলেন। তাঁর কেন্দ্র ছিল বর্ধমান দক্ষিণ। শেষ পর্যন্ত বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, একাধিক সমস্যা নিয়ে গত ২০-২৫ দিন আগে হাসপাতালে ভর্তি হন রাজনীতিক। ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটে বলেই খবর। এদিন প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। এদিন রাজনীতিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর কথায়, 'রাজ্যের প্রাক্তন কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ এবং বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮১বছর।' মুখ্যমন্ত্রীর সংযোজন, 'তিনি ২০১১ ও ২০১৬ সালে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। এছাড়া বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে আসীন ছিলেন। বিশিষ্ট শিক্ষাবিদ রবিরঞ্জন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন বাংলার অধ্যাপনা করেছেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।' ২০১১ সালে তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেনকে ৩০ হাজারের বেশি ভোটে পর্যদুস্ত করে জেতেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়। সে সময় মহাশ্বেতা দেবীই রবিরঞ্জনকে প্রার্থী করার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২০১৬ সালেও রেকর্ড ভোটে জিতে বর্ধমান দক্ষিণের বিধায়ক নির্বাচিত হন তিনি। তবে মন্ত্রীর পদ পাননি সে বারে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কারিগরী শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বায়োটেকনোলজি মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেচ্ছেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3EHi362
Previous article
Next article

Leave Comments
Post a Comment