Live: ভবানীপুর কাকে চায়? আর কিছুক্ষণের মধ্যেই শুরু গণনা https://ift.tt/3B0sJuV - MAS News bengali

Live: ভবানীপুর কাকে চায়? আর কিছুক্ষণের মধ্যেই শুরু গণনা https://ift.tt/3B0sJuV

এই সময় ডিজিটাল ডেস্ক: ভবানীপুর কাকে চায়? আজ পরীক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রাখার লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ BJP-র এবং CPIM-এর শ্রীজীব বিশ্বাস। শেষ হাসি কে হাসবে সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। ঘড়ির কাঁটা আটটা ছুলেই শুরু হয়ে যাবে হাইভোল্টেজ এই কেন্দ্রের ভোটগণনা। শুধু নয়। LIVE: > ভোটগণনা কেন্দ্রের সামনে পৌঁছেছেন BJP প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি বলেন, 'আমি আমার পরীক্ষা দিয়ে ফেলেছি। এবার মাস্টারমশাইরা যদি চিটিং করেন, তাহলে আমার তো কিছু করার নেই। আমি আশাবাদী, মানুষ সঠিকভাবেই তাঁদের রায় দিয়েছে।' ভোট পরবর্তী হিংসারও আশঙ্কা করেছেন তিনি। > শাখওয়াত মেমোরিয়াল হাইস্কুলের সামনে পৌঁছেছেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। এজেন্টদের উৎসাহ দিয়েছেন তিনি। ফিরহাদ বলেন, 'বাংলাকে বদনাম করার চেষ্টা করছে BJP। এখানে কোনও হিংসা হবে না। আবীর খেলা হবে, মিষ্টি খআওয়া হবে।' ত্রিস্তরীয় নিরাপত্তা ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে ভোট গণনাকেন্দ্রগুলিকে। প্রথম বলয়ে থাকছে স্থানীয় পুলিশ। দ্বিতীয় বলয়ে রাজ্য পুলিশ। তৃতীয় বলয় অর্থাৎ গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকছে ২৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ভবানীপুরে গণনা হবে ২১ রাউন্ড। জঙ্গিপুরে ২৬ রাউন্ড ও সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে। ভোটগণনা হবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রেরও। মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার ভোট গণনা হবে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। ভবানীপুরের গণনা হবে লর্ড সিনহা রোডের শাখওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুল। দুপুর ১২টার মধ্যেই তিন কেন্দ্রের ছবিটা প্রায় স্পষ্ট হয়ে যাবে। দুপুর ২টোর মধ্যেই তিন কেন্দ্রের ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। ভোটদানের হার গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন এবং বাকি দুই কেন্দ্রে বিধানসভা নির্বাচন হয়। ভবানীপুরে ভোটদানের হার ছিল অনেকটাই কম। সেই তুলনায় অবশ্য সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটের হার ছিল স্বাভাবিক। নির্বাচন কমিশনের শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভবানীপুরে ৫৭.০৯ শতাংশ ভোট পড়েছে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট পড়েছে যথাক্রমে ৭৯.৯২ এবং ৭৭.৬৩ শতাংশ।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3oALVfc
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads