Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3FKW27D
চতুর্থবার IPL খেতাব জয়ের পাশাপাশি নয়া রেকর্ড মাহির https://ift.tt/3aMksPy
এই সময় ডিজিটাল ডেস্ক: কথায় বলে, পুরনো চাল ভাতে বাড়ে। আর এই প্রবাদের সবথেকে ভালো উদাহরণ হলেন মহেন্দ্র সিং ধোনি। বয়স ৪০-র চৌকাঠ অতিক্রম করে গিয়েছে। কিন্তু, তাঁর মস্তিষ্ক যে বিদ্যুৎগতিতে কাজ করে, তা আজও বহু কিংবদন্তির কাছেই শিক্ষণীয়। আজও তিনি হেলায় বলতে পারেন, 'বাপি বাড়ি যা'। ঠিক যেমন আজ বললেন কলকাতা নাইট রাইডার্সকে। গত মরশুমে যে দলটা প্লে-অফেও উঠতে পারেনি, কয়েকমাসের মধ্যে যে এভাবে ঘুরে দাঁড়াতে পারবে সেটা অনেকেরই কল্পনার বাইরে ছিল। তবে ধোনির অধিনায়কত্বের মন্ত্র একটাই। অভিজ্ঞতার উপরে ভরসা রাখো এবং সঠিক সময়ে সঠিক সৈন্যকে সামনের দিকে এগিয়ে দাও। আজও সেই একই ফর্মূলাতে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে পরাস্ত করল চেন্নাই সুপার কিংস। দলের 'বুড়ো ঘোড়া' ফাফ ডু প্লেসি যে তাণ্ডবলীলা ( ৫৯ বলে ৮৬ রান) চালালেন, সেখানেই ম্যাচটা অর্ধেক শেষ হয়ে গিয়েছিল। তারপর তো দলের বোলাররা বাকি কাজটুকু করে দিলেন। তবে চেন্নাইকে চতুর্থবার IPL ট্রফি জেতানোর পাশাপাশি আজকের ম্যাচে একটি অনন্য রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি। সবথেকে বেশি বয়সি অধিনায়ক হিসেবে তিনি এই টুর্নামেন্ট জয় করলেন। এই পরিসংখ্যানে আপনারা একবার চোখ বুলিয়ে নিন।
- - ৪০ বছর, চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২১ আইপিএল ট্রফি জয়।
- শেন ওয়ার্ন - ৩৯ বছর, রাজস্থান রয়্যালসের হয়ে ২০০৮ সালে আইপিএল ট্রফি জয়।
- অ্যাডাম গিলক্রিস্ট - ৩৭ বছর, ডেকান চার্জার্সের হয়ে ২০০৯ সালে আইপিএল ট্রফি জয়।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3FKW27D
Previous article
Next article

Leave Comments
Post a Comment