Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nMRJR1
কালীপুজোর আগেই শীতের আমেজ, ঢুকছে উত্তুরে হাওয়া https://ift.tt/3bs3UwI
এই সময় ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রতিক্ষার অবসান। শহরে হালকা শীতের আমেজ অনুভূত হল শনিবার রাত থেকেই। কালীপুজোর আগেই কলকাতায় শীত শীত (Winter 2021) ভাব। রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়াও। দীপাবলির রাতে তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে বলেই পূর্বাভাস দফতরের। ফলে আলমারি থেকে শীতপোষাক আর কম্বল যে ইতিমধ্যেই উঁকি দিতে শুরু করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। () দীর্ঘ ঘ্যনঘ্যানানি বৃষ্টির থেকে অবশেষে মিলেছে মুক্তি। হেমন্তের মোলায়েম পরশে ঠান্ডা আমেজে দিন শুরু বঙ্গবাসীর। সন্ধে হতেই বাতাসে ঠান্ডা আমেজ। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। জাঁকিয়ে শীত কবে? আগামী পাঁচদিন রাজ্যের প্রায় সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর। জেলাগুলিতে ভোর বেলা হিমের পরশও মিলতে পারে। তবে শীত শীত ভাব অনুভূত হলেও রাজ্যে এখনই আনুষ্ঠানিকভাবে শীত পড়ছে না। শীতের উপস্থিতিতে এখনও আরও বেশ খানিকটা সময় বাকি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাসের শেষ দিন আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। সকালের দিকে কিছু কিছু জায়গায় সামান্য কুয়াশাও দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। গোটা দক্ষিণবঙ্গেই আবহাওয়া থাকবে শুষ্ক। আলিপুর আবহাওয়া দফতরে সূত্রে খবর, আগামী পাঁচদিন আবহাওয়ায় কোনও বড় পরিবর্তন নেই। বরং ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। সকাল ও রাতের দিকে হালকা শিরশিরে শীতের অনুভূতি। উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গেও মোটের উপর শুষ্ক আবহাওয়াই থাকবে আগামী কয়েকদিন। তাপমাত্রারও তেমন হেরফের হবে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদার আবহাওয়া থাকবে আরামদায়ক। তবে আগামী ৪৮ ঘণ্টা পর দার্জিলিং ও কালিম্পঙে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেইভাবে আর কোনও নিম্নচাপ না থাকায় রাজ্যে উত্তুরে হাওয়া বাধাহীন ভাবেই প্রবেশ করছে। আর এর জেরেই রাতের পারদ নামছে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nMRJR1
Previous article
Next article

Leave Comments
Post a Comment