আরিয়ানকে কড়া শাসনে রাখছেন শাহরুখ-গৌরী! https://ift.tt/3BrVXSN - MAS News bengali

আরিয়ানকে কড়া শাসনে রাখছেন শাহরুখ-গৌরী! https://ift.tt/3BrVXSN

এই সময় ডিজিটাল ডেস্ক: মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিল NCB। প্রায় মাসখানেক পর শনিবার মন্নতে ফিরেছেন আরিয়ান। এই মুহূর্তে ছেলেকে কড়া অনুশাসনে রাখার কথা ভেবেছেন শাহরুখ ও গৌরী খান। সূত্রের খবর এমনটাই। এতদিন জেলের খাবার খেয়েই দিন গুজরান করতে হয়েছিল শাহরুখ-গৌরী পুত্রকে। গৌরী বারবার আবেদন করা সত্ত্বেও বাইরে থেকে খাবার পাঠানোর অনুমতি দেওয়া হয়নি। ফলত অন্য কয়েদিদের খাবারই খেতে হয়েছে আরিয়ানকেও। সেই কারণেই মনোকষ্টে ভুগছিলেন গৌরী খান। এমনটাই দাবি ছিল ঘনিষ্ঠ মহলের। এমনকী মন্নতে ক্ষীর সহ যাবতীয় মিষ্টি তৈরি করতেও বারণ করে দিয়েছিলেন শাহরুখ গৃহিণী। আরিয়ান ফিরলে তবেই ডেসার্ট খাওয়া হবে, সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার আরিয়ানের জামিন মঞ্জুর হওয়ার পরেই খুশির আমেজ মন্নতে। শুক্রবার রাতে বাড়িকে আলোর মালায় সাজিয়ে তোলা হয়। শনিবার বেলার দিকে ভক্তদের উপচে পড়া ভিড়ের মধ্যে দিয়েই আরিয়ানের কনভয় মন্নতে প্রবেশ করে। জানা গিয়েছে, জেল থেকে ফেরার পর একেবারে নতুন রুটিন বেঁধে দেওয়া হয়েছে আরিয়ানের জন্য। আপাতত কিছুদিন অন্তরালেই থাকবেন তিনি। এদিন আরিয়ানের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে বলেই খবর। রক্তপরীক্ষার পর নিউট্রিশনিস্টের দ্বারস্থ হয়েছেন গৌরী খান। চিকিৎসক নির্ধারিত ডায়েট মেনেই খাওয়াদাওয়া করবেন আরিয়ান। এমনটাই জানা গিয়েছে। এছাড়াও যাতে জেলে কাটানো দিনগুলির বীভৎসতা যাতে ছেলে ভুলে যায়, সেই কারণেই নাকি তাঁর নিয়মিত কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছেন শাহরুখ। জানা গিয়েছে, খুব দ্রুত জীবনের এই অধ্যায়টি আরিয়ানকে ভুলে যেতে বলেছেন তাঁর মা-বাবা। শাহরুখের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আপাতত কোনও পার্টি বা অনুষ্ঠানে যেতে দেওয়া হবে আরিয়ানকে। এমনই সিদ্ধান্ত নিয়েছেন কিং খান। গৌরীও নাকি সমর্থন জানিয়েছেন তাঁকে। তবে বম্বে হাইকোর্টের নির্দেশ মতো প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে আরিয়ানকে NCB অফিসে হাজিরা দিতে যেতেই হবে। এছাড়াও অপর অভিযুক্তদের সঙ্গে কোনও সম্পর্ক না রাখার নির্দেশ দিয়েছে কোর্ট। পাশাপাশি, আরিয়ান যাতে একই অভিযোগে আর না জড়িয়ে পড়েন সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। এদিন আরিয়ানের বাড়ি ফেরার পর খুশির স্রোত বইছে টিনসেল টাউনেও। ঊর্মিলা মাতন্ডকার থেকে নীলম কোঠারি, সকলেই শুভেচ্ছা জানিয়েছেন আরিয়ানকে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এদিন মন্নতে শাহরুখ পুত্রের সঙ্গে দেখা করতে এসেছিলেন চাঙ্কি কন্যা অনন্যা পাণ্ডে এবং চিক্কি পাণ্ডের ছেলে অহন পাণ্ডে। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে ওই মাদক কাণ্ডে অনন্যাকেও তলব করেছিল NCB।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3Bu5s46
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads