Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3GLVbnI
ফের ধাক্কা বিপ্লবের, হাইকোর্টের নির্দেশে রবিবার রবীন্দ্রভবন চত্বরেই অভিষেকের সভা https://ift.tt/3brcz2y
এই সময় ডিজিটাল ডেস্ক: হাইকোর্টের রায়ে বড়সড় জয় তৃণমূলের। রবিবার আগরতলার রবীন্দ্র ভবনের সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা করতে দিতে হবে প্রশাসনকে। এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিন পুলিশের যাবতীয় যুক্তি উড়িয়ে দিয়েছে আদালত। ত্রিপুরা পুলিশ সভাস্থল পরিবর্তনের নির্দেশ দেওয়ার পরেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছি AITC ত্রিপুরা। ওই মামলার শুনানি হয় বিচারপতি শুভাশিস তলাপাত্রর এজলাসে। তিনিই তৃণমূলকে ক্লিন চিট দিয়েছেন এদিন। স্বাভাবিকভাবেই হাইকোর্টের রায়ে বড়সর ধাক্কা খেয়েছে বিপ্লব দেবের সরকার। আদালতের সবুজ সংকেত পেতেই উচ্ছ্বাসের চিত্র দেখা গিয়েছে ত্রিপুরা শিবিরে। এদিন হাইকোর্টের শুনানি শুরুর আগেই তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে বলা হয়, 'কতটা নগ্নভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে তা দেখাই যাচ্ছে। আমরা চেয়েছিলাম আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখানে এসে সভা করুন। রাজ্যবাসীকে তিনি কিছু বলতে চান। গত ১৫ সেপ্টেম্বর সে বিষয়ে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল। ১৬ সেপ্টেম্বর দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয়। ২২ সেপ্টেম্বর ওঁরা ১৪৪ ধারা জারি করে দিয়েছিলেন। আমাদের সভা করতে দেওয়া হয়নি। ১০ দিন আগে আমরা সভার অনুমতি চেয়েছিলাম পুলিশের কাছে। পুঙ্খানপুঙ্খ দেখে আমাদের কিছু শর্ত দিয়ে অনুমতি দিয়েছে। আমরা সেগুলো মেনে নিয়েছি। তা মেনেই বলা হচ্ছে এ রাজ্যে তৃণমূল নেই। অথচ পুলিশের ইন্টেলিজেন্স নাকি বলেছে আগামীকাল আট থেকে দশ হাজার মানুষ একত্রিত হতে পারেন। তাই সরে যেতে বলা হচ্ছে। তৃণমূল যখন নেইই, তাহলে ভয় কেন? আমরা বলেছিলাম, এই সময়ের মধ্যে নতুন করে আয়োজন করা সম্ভব নয়।' দলের তরফ থেকে বলা হয়, 'আগামীকাল দুপুর ১২টায় এখানে এসেই সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা করার তাই করব। হালে মানুষকে অপমান করা হচ্ছে। তার প্রতিবাদে সারা রাজ্যের মানুষ এই জায়গায় আসুন। মানুষকে হেনস্থা করা হচ্ছে। পুলিশ সবসময় বল প্রয়োগ করছে। সবসময়ই আটকে দেওয়া হয়েছে। সুস্মিতা দেবের উপর আক্রমণ হয়েছে। অথচ একজনকেও আটক করতে পারেনি পুলিশ। আমাদের সভামঞ্চ ভেঙে দেওয়ার সময় শতাধিক পুলিশ চলে এল।' তৃণমূলের অভিযোগ, 'পুলিশ BJP এর হয়ে কাজ করছে। এই সরকারকে জনরোষের মুখে পড়তেই হবে।'
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3GLVbnI
Previous article
Next article

Leave Comments
Post a Comment