Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3Ct17Pc
Xiaomi 11 Lite NE 5G ভারতে আসছে 29 সেপ্টেম্বর, দাম জানলে অবাক হবেন! https://ift.tt/2XtjV1I
এই সময় ডিজিটাল ডেস্ক: 29 সেপ্টেম্বর ভারতে লঞ্চ করছে ফোনটি। কিন্তু, তার আগেই ফোনের দাম থেকে শুরু করে কালার ভ্যারিয়্যান্ট লিক হয়ে গেল! দিন কয়েক আগেই এই ফোনটি লঞ্চ হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর তারপরই নিশ্চিত বার্তা মেলে যে, ভারতেও খুব শিগগিরই এই ফোনটি হাজির হবে। যদিও, সেই 29 সেপ্টেম্বর ফোনটি লঞ্চের আগে তার দাম, কালার ভ্যারিয়্যান্টের পাশাপাশিই লিক হয়ে গিয়েছে ভারতের স্টোরেজ মডেলগুলিও। জানা গিয়েছে, এই Xiaomi 11 Lite NE 5G ফোনটি ভারতে তিনটি বা তারও বেশি কালার মডেল নিয়ে লঞ্চ হতে পারে। Xiaomi 11 Lite NE 5G ভারতে দাম, স্টোরেজ ভ্যারিয়্যান্ট ও কালার অপশন - (, Storage Variants And Color Options) Xiaomi 11 Lite NE 5G ফোনটির ভারতের বাজারে 21,999 টাকা থেকে শুরু হতে পারে। টিপস্টার @Gadgetsdata এই তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি আরো জানিয়েছেন যে, ফোনটি ভারতে 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টস সহযোগে লঞ্চ হতে পারে। চিনের মতোই ভারতেও এই ফোনের মোট চারটি কালার অপশন থাকবে - সাদা, গোলাপি, নীল এবং কালো। যদিও, সেই টিপস্টারের কথায়, এদের মধ্যে তিনটি কালার মডেল প্রথমেই লঞ্চ করবে এবং বাকি আর একটি কালার মডেল ভারতে পরে আসবে। এদিকে বিশ্বদরবারে যে Xiaomi 11 Lite NE 5G লঞ্চ হয়েছে তারও মোট তিনটি স্টোরেজ কনফিগারেশন রয়েছে। তাদের মধ্যে ফোনটির বেস মডেল অর্থাৎ 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম EUR 349 বা 30,300 টাকা। আবার ফোনটির 8GB RAM+ 128GB স্টোরেজ মডেলের দাম EUR 399 বা 34,600 টাকা প্রায়। যদিও, এই ফোনের হাই-এন্ড মডেল অর্থাৎ 8GB RAM + 256GB স্টোরেজ কনফিগারেশনের দাম এখনও পর্যন্ত ঘোষিত হয়নি। Xiaomi 11 Lite NE 5G স্পেসিফিকেশনস, ফিচার্স - (, Features) এই ফোনটি যেহেতু ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে লঞ্চ হয়ে গিয়েছে, তাই একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশনস অনেকের জানা। সফ্টওয়্যারের দিক থেকে ফোনটি চালিত হবে Android 11 বেসড কোম্পানির নিজস্ব MIUI 12.5 দ্বারা। এই ফোনে একটি 6.55 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে থাকছে, যার রেজোলিউশন 1,080x2,400 পিক্সেলস। এটি একটি 10 বিটের ফ্ল্যাট AMOLED ট্রু-কালার ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে Qualcomm Snapdragon 778G প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজের সঙ্গে। Xiaomi 11 Lite NE 5G ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে, যার প্রাইমারি সেন্সর 64MP। এছাড়া, সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 8MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং আর একটি 5MP টেলিম্যাক্রো শুটার। কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে থাকছে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.2, GPS/ A-GPS, NFC, IR Blaster এবং একটি USB Type-C চার্জিং পোর্ট। সুরক্ষার জন্য ফোনটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। রয়েছে ডুয়াল স্পিকার্সও। Xiaomi 11 Lite 5G NE ফোনে অত্যন্ত শক্তিশালী একটি 4,250mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3Ct17Pc
Previous article
Next article

Leave Comments
Post a Comment